চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ১ম থেকে ৮ম শ্রেণিতে ঢালাও পাসের ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের পথে হেঁটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও আগামী বছর ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ঢালাও পাস করানোর ঘোষণা দিয়েছে।

এছাড়াও নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের দূরশিক্ষার মাধ্যমে পঠন-পাঠন চালু রাখা যায় কি না- তা নিয়েও রাজ্য শিক্ষা দপ্তর চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

কেন্দ্রীয় মানবসম্পদ বিকাশ মন্ত্রীর দেখানো পথে বিনা পরীক্ষাতেই আগামী বছর ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করেছে রাজ্য শিক্ষা দপ্তর।

Banglabid

বৃহস্পতিবার এই কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

বুধবারই সিবিএসই পাঠ্যক্রমের ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সব পড়ুয়াকে উত্তীর্ণ ঘোষণা করে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।

তবে রাজ্যের বার্ষিক পরীক্ষা হয়েছে আগেই। নতুন শিক্ষাবর্ষে ক্লাসও শুরু হয়ে গিয়েছে। তাই আগামী শিক্ষাবর্ষে সবাইকে উত্তীর্ণ বলে ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

Reneta

এছাড়া নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের দূরশিক্ষার মাধ্যমে পঠন-পাঠন চালু রাখা যায় কি না তা নিয়ে শিক্ষা দপ্তর ভাবনা চিন্তা করছে বলে জানিয়েছেন তিনি।

করোনা সংক্রমণের জেরে গত ১৬ মার্চ থেকে স্কুলে বন্ধ রয়েছে পঠন-পাঠন। আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত পঠন-পাঠন বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। তারপর পরিস্থিতি বুঝে স্কুল খোলার দিনক্ষণ ঠিক করা হবে। কিন্তু সে সবের আগেই ঢালাও পাসের ঘোষণায় প্রশ্ন তুলছেন শিক্ষকমহলের একাংশ।

শিক্ষকদের একাংশের দাবি, করোনার জেরে পঠন-পাঠন বন্ধ থাকায় পাঠ্যক্রমে পড়ুয়ারা পিছিয়ে পড়়েছে ঠিকই, কিন্তু ছুটি কমিয়ে বছরের বাকি সময়ে তা পূরণ করে নেওয়া যেত। কারণ হাতে এখনো বেশ কিছুটা সময় রয়েছে। তাই অপেক্ষা না করে আগাম এই ঘোষণাকে ছেলে ভোলানো ছল বলেই মনে করছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT