চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: স্পেনে গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ০৩, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

দীর্ঘদিন ধরে চলা কঠিন লকডাউন ধীরে ধীরে শিথিল করলেও সোমবার থেকে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে স্পেন সরকার।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে ৬০ লাখ মাস্ক বিতরণ করা হবে, বিশেষ করে পরিবহণ চলাচল করে এমন এলাকায় এসব মাস্ক বিতরণ করা হবে। তাছাড়া আরো ৭০ লাখ মাস্ক বিতরণ করা হবে স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে।’

প্রায় পৌনে দুই মাস পর গত শনিবার দেশটির পূর্ণবয়স্করা ঘরের বাইরে ব্যায়াম করার অনুমতি পেয়েছে। আর এক সপ্তাহ আগে ১৪ বছর বয়সের নিচের শিশুদেরকে কয়েক ঘণ্টার জন্য বাইরে খেলার অনুমতি দেওয়া হয়।

ইউরোপের অন্যান্য দেশগুলো থেকেও ধীরে ধীরে লকডাউন শিথিল করা হচ্ছে। যদিও সামাজিক বিচ্ছিন্নতা কঠোরভাবে পালিত হচ্ছে সেসব দেশে। আবার কিছু দেশে দোকান ও গণপরিবহনে মাস্ক পরে থাকতে বলা হচ্ছে।

সানচেজ আরও বলেন, ‘ইউরোপের সবচেয়ে কঠোর লকডাউনের কারণে আত্মত্যাগের পুরস্কার স্পেন এখন পাচ্ছে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট ক্ষতি মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষকে ১৭.৬ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়া হবে।’

এরই মধ্যে মাদ্রিদের বাসিন্দাদের ঘরের বাইরে ব্যায়াম করারও অনুমতি দেওয়া হয়েছে বলে তারা বেশ আনন্দিত ও মুক্তবোধ করছেন।

Reneta

বাসিন্দাদের মধ্যে একজন বলেন, ‘এটা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই দরকার ছিল।’

গত ১৪ মার্চের পর শুধু খাবার ও ওষুধ কিনতেই ঘরের বাইরে যেতে পেরেছে স্পেনের জনগণ। বাড়ি থেকে কাজ করা সম্ভব না হলে কাজে যেতে পেরেছে কিছু মানুষ। কেউ কেউ তাদের ‍কুকুরকে একটু হাঁটতে নিতেও পেরেছে।

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ২৫ হাজারের বেশি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে বিশ্বব্যাপী সেটা মহামারী রূপ ধারণ করে।

বর্তমানে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত সাড়ে ৩৪ লাখ ছাড়িয়েছে আর প্রাণ হারিয়েছে ২ লাখ ৪৪ হাজারেরও বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসগণপরিবহনমাস্কলকডাউনস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT