চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: পাসপোর্টে সৌদি দূতাবাসের স্টাম্পকৃত ভিসা বাতিল

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১১:০০ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০২০
প্রবাস সংবাদ
A A

মহামারী করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় গত ১৮ মার্চ এর আগে বহির্বিশ্বে অবস্থিত সৌদি দূতাবাস ও মিশন থেকে যেসব পাসপোর্টে ভিসা লাগানো হয়েছিল সেগুলো বাতিল করে দিয়েছে সৌদি সরকার।

একইসঙ্গে সংশ্লিষ্টদের ভিসা ফি ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এবং প্রভাবশালী ইংরেজি দৈনিক সৌদি গেজেট।

জানা গেছে, বেশ কয়েকটি সৌদি কূটনৈতিক মিশন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য ভিসা দিয়েছে। স্থানীয় দূতাবাসের ইস্যুকৃত ভিসা নিয়েও যারা আন্তর্জাতিকভাবে ফ্লাইট বন্ধ থাকায় সফর করতে পারেনি সেসব ভিসা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে ।

তবে সৌদি সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক স্থানীয় কোম্পানিগুলোর বিপরীতে বিভিন্ন দেশ থেকে শ্রমিক আমদানির জন্য ইস্যুকৃত ভিসা বাতিল করা হয়েছে কিনা রিপোর্টে সেসম্পর্কে কিছুই বলা হয়নি।

তবে মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বহির্বিশ্বে সৌদি দূতাবাস ও মিশন কর্তৃক পাসপোর্টে স্টাম্পকৃত ভিসার মেয়াদ থাকে তিন মাস। ভিসা হোল্ডারকে তিন মাসের মধ্যে ফ্লাই করার বাধ্য বাধ্যকতা থাকে। কিন্তু গত ১৮ মার্চ থেকে সৌদি আরবের সাথে আন্তজার্তিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় ভিসা নিয়েও যারা ফ্লাই করতে পারেননি তাদের ভিসা শুধু বাতিল করা হয়েছে ।

করোনাভাইরাস এবং বহির্বিশ্বের সাথে সৌদি আরবের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নতুন করে ভিসা স্ট্যাম্পিং এর জন্য দূতাবাসে আবেদন করতে পারবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT