চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সামনে সংকটপূর্ণ ৩০ দিন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:৫৭ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২০
সম্পাদকীয়
A A

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক দেশের করোনাভাইরাস পরিস্থিতি বিষয়ে সবাইকে সাবধান করে বলেছেন: ‘আগামী ৩০ দিন সবচেয়ে সংকটপূর্ণ, তবে সাবধানে থাকলে জাতিকে রক্ষা করা সম্ভব।’ সোমবার মহাখালীর বিপিএস ভবনে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সাথে করোনাভাইরাস নিয়ে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অন্যদিকে আইইডিসিআর জানিয়েছে, দেশে নতুন করে ৩৫ জনের শরীরে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এ নিয়ে দেশে এই ভাইরাসে মোট মৃত্যু ঘটলো ১২ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৩ জনে। প্রথম দিকে খুবই অল্প সংখ্যক রোগী শনাক্ত হলেও গত ৩/৪ দিনে করোনা রোগী শনাক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। বিষয়টি খুবই চিন্তার!

এই পরিস্থিতিতে দেশের সব ধর্মাবলম্বীদের জন্য তাদের নিজ ধর্ম অনুসারে মসজিদ, মন্দির ও গির্জায় না গিয়ে বাড়িতে নামাজ ও উপাসনার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। পবিত্র মক্কা, মদিনাসহ বিশ্বের প্রায় সব দেশের মসজিদে মুসল্লিদের আগমন সাময়িক বন্ধ রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা করোনাভাইরাস নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত বাংলাদেশে মসজিদ, মন্দির, গির্জা প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বসাধারণের আগমন বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন মর্মে এই ঘোষণা বলে জানিয়েছে মন্ত্রণালয়। বৃহত্তর স্বার্থে এই নির্দেশ সতর্কতার সঙ্গে মানা উচিত বলে আমরা মনে করি।

এছাড়া জীবিকা ও খাদ্যের চাহিদা মেটাতে অনেক নিম্ন আয়ের মানুষ বাইরে বের হয়ে আসছেন বলে খবর আছে। তাদের জন্য সরকারসহ সাধারণ মানুষ নানা উদ্যোগ নিয়েছে, হয়তো সে উদ্যোগ যথেষ্ট নয়। তারপরেও জীবন বাঁচানোর তাগিদে সমাজের সবাইকে দু:খ-কষ্ট ভাগাভাগি করে এই পরিস্থিতি মোকাবেলা করা একান্ত প্রয়োজন।

করোনাভাইরাসের সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে ‘সামাজিক সংক্রমণ’, আর এটি রোধ করতেই জনগণকে ঘরে থাকতে পরামর্শ দিয়ে জরুরি ছুটি ঘোষণা করেছে সরকার। প্রথম দিকে বিদেশ ফেরত প্রবাসীদের মাধ্যমে সংক্রমণের খবর আসতে থাকলেও গত কিছুদিন ধরে সামাজিক সংক্রমণের খবর আসছে ব্যাপক হারে। আজ দুদকের যে পরিচালক মারা গেলেন, তার সম্প্রতি কোনো বিদেশ ভ্রমণের ঘটনা ছিল না। কাজেই সবাইকে সাবধান হতে হবে এবং নিজ নিজ বাসায় থেকে সমাজ-পরিবারকে নিরাপদ রাখতে হবে।

আমাদের আশাবাদ, সবাই নিজ নিজ অবস্থানে থেকে করোনাভাইরাসের এই প্রকোপ মোকাবেলায় সতর্ক হবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইইডিসিআরকরোনাভাইরাসসম্পাদকীয়সামাজিক সংক্রমণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন নিয়ে জরুরি নির্দেশনা

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মাটি ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

এপ্রিল ২৩, ২০২৬

সরাসরি চট্টগ্রাম: বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে

এপ্রিল ২৩, ২০২৬

মার্কিন অবরোধ জোরদার: ইরানের তিন তেলবাহী ট্যাংকার জব্দ

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রাইজিং স্টার–২০২৬’ পুরস্কার পেল ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT