চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সহায়তা তহবিল যেনো ‘তৃষ্ণার্ত মানুষের মুখে পানি’

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১:১৮ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২০
কক্সবাজার, জনপদ
A A

করোনাভাইরাস সংক্রমণ রোধে কক্সবাজার জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক। ফলে, সারাদেশের মতো কক্সবাজারেও ঘরবন্দী হয়ে পড়েছে সব শ্রেনী পেশার মানুষ। কর্মস্থল বন্ধ হয়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে দিনমজুর মানুষগুলো। পাশাপাশি বোবাকান্না শুরু হয়েছে মধ্যবিত্ত পরিবারেও। আর এ সংকটে পাশে দাঁড়াতে শুরু করেছে সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী, জনপ্রতিনিধিসহ সচেতন মহল।

তারা তাদের সামর্থ্য অনুযায়ী সম্মিলিত তহবিল গঠনের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্নহীন খেটে খাওয়া মানুষসহ ঘরবন্দী অসহায় সব মানুষের মুখে হাসি ফোটাতে। মহামারী করোনার সংক্রমণ রোধে জনগনকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়ে সরকারি ঘোষণা আসার পর কক্সবাজারে প্রথম করোনা সহায়তা তহবিল গঠনের উদ্যোগ নেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সাংবাদিক ইমরুল কায়েস ও এইচ এম নজরুলসহ আরও বেশ ক’জন উদ্যোমী। পরে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলও গঠন করেন এই সহায়তা তহবিল। পাশাপাশি বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নেও বিভিন্ন নামে করোনার দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে চলছে সহায়তা তহবিল গঠন। এমন কঠিন মুহূর্তে এসব করোনা সহায়তা তহবিল যেনো তৃষ্ণার্ত মানুষের মুখে পানি তুলে দেওয়ার মতো।

তহবিল গঠনের বিষয় নিয়ে কথা হয় উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক ও খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন জসিম এর সাথে। তিনি বলেন, খুরুশকুলের সমাজসেবী, ব্যবসায়ী চাকরিজীবী, রাজনীতিবিদ ও বিত্তবানদের সার্বিক সহযোগিতায় গঠন করা হয়েছে করোনা সহয়তা তহবিল। করোনায় কর্মহীন গৃহবন্দী এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ শুরু করেছেন তারা। ইতিমধ্যে দুই শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তারা খাদ্য সামগ্রীর নাম দিয়েছেন ‘ভালোবাসার উপহার’।

তিনি আরও জানান, গত ১৯ এপ্রিল থেকে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। প্রাথমিকভাবে এক হাজার পরিবার টার্গেট করা হলেও যারাই খাদ্য সংকটে পড়বে, সবার ঘরে খাদ্য সামগ্রী পৌছানোর ব্যবস্থা করা হবে। আমার ইউনিয়নে কেউ না খেয়ে থাকতে পারবেনা ইনশাআল্লাহ। যতদিন এ করোনা সংকট চলবে, ততদিন পর্যন্ত আমাদের খাদ্য সহায়তা চলবে।

এ তহবিল গঠনে শুরু থেকে যারা শ্রম, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন তাদের মধ্যে সাবেক ছাত্রনেতা আলিম উদ্দিন ও আবদুস শুক্কুর কোম্পানি অন্যতম৷ তাদের সার্বিক তত্ত্বাবধানে এক ঝাঁক উদীয়মান তরুণ ও উদ্যোমীরা কাজ করছে।

কক্সবাজারের মহেশখালী কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান,করোনা সংকটের শুরু থেকে তিনি এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছেন, সরকার ও নিজের তহবিল থেকে এ পর্যন্ত ৭ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের জন্য হটলাইন সেবা চালু করে রাতের অন্ধকারে তাদের ঘরে সবার অজান্তে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাস্টার মোহাম্মদ উল্লাহ বলেন, এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি নিজের ও সরকারি তহবিল থেকে সহায়তা অব্যাহত রেখেছি।
জেলায় প্রথম করোনা সহায়তায় তহবিল গঠনের মূল উদ্যোক্তা কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছান বলেন, মানবিকতার জায়গা থেকে এ জেলার মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি সংকটের শুরু থেকে। এখনো যে মানুষ মানুষের জন্য মানুষ আছে সেটি এ তহবিল গঠন করার পর বুঝতে পেরেছি। অসহায় মানুষগুলোকে সহায়তা করার জন্য যে হারে মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে হাত বাড়িয়ে দিয়েছে তা অবিস্মরণীয়। যতদিন সম্ভব আমাদের সহায়তা চালিয়ে যাব।

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: টাঙ্গাইলে ঢাকা ফেরত একজন শনাক্ত

পরবর্তী

দিনাজপুরে ত্রাণের দাবিতে নৃ-গোষ্ঠীর বিক্ষোভ

পরবর্তী
করোনাভাইরাস

দিনাজপুরে ত্রাণের দাবিতে নৃ-গোষ্ঠীর বিক্ষোভ

এই জীবাণুযুদ্ধে কি আমরা বেচেঁ থাকবো?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT