চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সন্দ্বীপ ও হাতিয়ায় নৌবাহিনীর ঈদের কাপড় ও খাদ্য সহায়তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ১৫, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেশের উপকূলীয় চরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী অসহায়, দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ঈদের কাপড় ও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

সন্দ্বীপ, হাতিয়াসহ উপকূলীয় এসব এলাকায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্টের সদস্যরা হতদরিদ্র এসব পরিবারের সদস্যদের হাতে জামা, পাঞ্জাবিসহ বিভিন্ন ঈদের পোশাক তুলে দেন। পাশাপাশি তাদের সহায়তায় চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করে। এছাড়া তারা স্থানীয়দের মাঝে জীবাণুনাশক সাবান, মাস্ক বিতরণসহ সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনা দেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্দ্বীপে নিয়োজিত নৌ কন্টিনজেন্ট স্থানীয় চরাঞ্চলের প্রায় ২০০ অসহায় ও মেহনতি পরিবারের মাঝে ঈদের পোশাক এবং খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এছাড়া হাতিয়ায় নিয়োজিত নৌ কন্টিনজেন্ট স্থানীয় ২০০ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়।

এছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ১১০ প্যাকেট খাদ্যসামগ্রী মংলা কন্টিনজেন্ট উপজেলার চিলা ইউনিয়নের স্থানীয় গরীব, দুঃস্থ ও মেহনতি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

Reneta

করোনার উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় দেশের সমুদ্র ও উপকূলীয় এসব প্রত্যন্ত এলাকাগুলোতে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্টসমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নৌবাহিনীর সদস্যরা স্থানীয় এলাকাগুলোতে নিয়মিত জীবাণুনাশক ঔষধ ছেটানো, প্রত্যন্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা, টহল ও তল্লাশী প্রদানসহ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসনৌবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT