বাংলাদেশ

করোনাভাইরাস: সংক্রমণ কমলেও বেড়েছে শনাক্তের হার

করোনাভাইরাস: সংক্রমণ কমলেও বেড়েছে শনাক্তের হার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ কম হলেও আশঙ্কাজনকভাবে বেড়েছে শনাক্তের হার। শনাক্তের হার সর্বোচ্চ ২৪ শতাংশ।

২৪ ঘণ্টায় ২ হাজার ৬৮৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে, যা গত ৩৫ দিনের মধ্যে সর্বনিম্ন। তবে সংক্রমণের সংখ্যায় কমলেও বেড়েছে শনাক্তের হার। আর শনাক্তের সংখ্যায় ভাটা পড়ার কারণ বরং সর্বশেষ একদিনে নমুনা পরীক্ষা কমে যাওয়া।

শনিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন: গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২ হাজার ৬৮৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন এক লাখ ৮১ হাজার ১২৯ জন।

তিনি জানান: গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩০ জন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৫ জন নারী। দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৩০৫ জন।

তিনি আরও জানান: গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬২৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৩৪ জন।

স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪৯ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ৬০ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ২৭ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

বিষয়:করোনাকরোনাভাইরাসনিয়মিত স্বাস্থ্য বুলেটিনস্বাস্থ্য অধিদপ্তর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…