চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: শবে বরাতসহ সব ইবাদত বা উপাসনা ঘরে হোক

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
২:৫৫ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২০
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস বিশ্বব্যাপী এমনই মহামারী আকারে ছড়িয়ে পড়েছে যে, সব ধরনের জমায়েত নিষিদ্ধ করতে হয়েছে।  ধর্মীয় জমায়েতও ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। মক্কা, মদিনা থেকে শুরু করে ভ্যাটিকান, সবখানেই গণজমায়েত বন্ধ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে ইবাদত বা উপাসনা সীমিত করেছে ধর্ম মন্ত্রণালয়।

অন্যদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে পবিত্র শবে বরাতে মসজিদে না গিয়ে নিজ বাসায় থেকে নামাজ ও অন্যান্য ইবাদত আদায়ে সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও মসজিদে জুমা ও পাঁচ ওয়াক্তের ফরজ নামাজে মুসল্লিদের অংশগ্রহণ সীমিত রাখার আহবান করা হয়েছে। দেশের শীর্ষ আলেমদের এ সিদ্ধান্ত জনগণের কল্যাণের স্বার্থেই। পবিত্র মক্কা-মদিনাসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব মুসলিম দেশেও একই অবস্থা বিরাজ করছে। সেখানেও নিরাপত্তার স্বার্থে জমায়েত বন্ধ আছে।

তবে দেশের শীর্ষ আলেমদের ঐক্যবদ্ধ আহ্বানের পরও দেশের বিভিন্ন প্রান্তে মসজিদে জনসমাগমের খবর পাওয়া যাচ্ছে। এমনকি আগের চেয়ে বেশি জনসমাগম করেও অনেক জায়গায় জামাতে নামাজ আদায় করা হচ্ছে। যথাযথ ধর্মীয় জ্ঞান ও সচেতনতার অভাবেই এমনটা হচ্ছে বলে আমরা মনে করি।  ধর্ম পালন নিরুৎসাহিত নয়, বরং জনস্বার্থে সীমিত করার কথা বলা হয়েছে। সবার সম্মিলিত সহায়তা ছাড়া মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়া এ ভাইরাস প্রতিরোধ করা কোনভাবেই সম্ভব নয়।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দেশে করোনা ভাইরাসের বিস্তৃতি রোধকল্পে সরকার সকল সরকারি বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘােষণা করেছে। অত্যন্ত জরুরী প্রয়ােজন ছাড়া জনসাধারণকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। সব ধরনের সামজিক/রাজনৈতিক/ধর্মীয় জনসমাগমে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।’ এর পরিপ্রেক্ষিতে পবিত্র শবে বরাতের নামাজও ঘরে আদায়ের জন্য বলা হয়। এই সিদ্ধান্ত সময়োপযোগী বলে আমরা মনে করি।

করোনাভাইরাসে ইউরোপ-আমেরিকার মতো দেশগুলোর করুণ অসহায়ত্বও ফুটে উঠছে। খোদ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার মানুষ মারা গেছেন এ ভাইরাসে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের কথা কল্পনায়ও ভাবা যায় না। এজন্য এই মুহূর্তে সব ধরনের জনসমাগমসহ আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে মহামারী করোনাভাইরাস থেকে মুক্তি পাবে বাংলাদেশ। সুতরাং সবাইকে যার যার অবস্থান থেকে প্রেক্ষাপট বিবেচনায় দায়িত্বশীল আচরণ করতে আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসশবে বরাত
শেয়ারTweetPin

সর্বশেষ

বাড়ছে বিজেপি ঘনিষ্ঠতা, দুঃসময়ে মমতার সঙ্গ ছাড়ছেন দেব?

জুন ৯, ২০২৬

মোসাদ্দেকের রাঙানো প্রত্যাবর্তনে অজিদের সামনে বাংলাদেশের ২৮৪

জুন ৯, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন প্রস্তুতি ম্যাচে নামবেন মেসি

জুন ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুন ৯, ২০২৬

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT