চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: শনাক্ত কমলেও সচেতনতা জরুরি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১১:৩৫ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২০
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে না আসলেও কিছুটা স্বস্তির খবর মিলেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা কমে বেড়েছে সুস্থতার সংখ্যা। রোববার দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা: ৩২। এর আগের সংখ্যা আরও বাড়তির দিকে ছিল।

এমন পরিসংখ্যান স্বস্তি দিলেও এখানে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। রাজধানীসহ বিভিন্ন জায়গায় মাস্কের ব্যবহার নেই বললেই চলে। এ বিষয়ে অসচেতনতা ও গাফিলতি প্রবল। এরপরও যে শনাক্ত কমে সুস্থতার হার বাড়ছে তাকে সুখবর হিসেবেই ধরা যায়।

প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকালেও করোনার করুণ প্রেক্ষাপট লক্ষ্য করা যায়। একদিনে সর্বোচ্চ করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের রেকর্ড গড়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৬০০ জন শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৪৪ জনের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান।

পাশ্ববর্তী দেশ ভারতের এমন ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে। সঙ্গে প্রয়োজন সচেতনতা। নয়তো প্রতিবেশি দেশ হিসেবে আমাদেরও একই পরিণামের শঙ্কা থেকে যায়।

এই শঙ্কা আরও বাড়িয়ে তোলে একটি গবেষণা। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জিনোমিক রিসার্চ ল্যাবরেটরির গবেষক দল জানায়, বাংলাদেশে করোনাভাইরাসটি অনেক দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে। বিশ্বে করোনাভাইরাসের রূপান্তরের হার ৭ দশমিক ২৩ শতাংশ, সেখানে বাংলাদেশে করোনাভাইরাস রূপান্তরের হার ১২ দশমিক ৬০ শতাংশ।

Reneta

এসব বিষয় আমলে নিয়ে করোনাভাইরাস মোকাবেলায় আরও সচেতনভাবে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যেতে হবে। কোভিড-১৯ এর ভ্যাকসিন শুরুতেই প্রাপ্তির ক্ষেত্রেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার বিকল্প নেই। তবে ভ্যাকসিন যেহেতু এখনও আবিষ্কার হয়নি, তাই করোনা প্রতিরোধে সচেতনতা বাড়িয়ে যথাযথ নিয়ম মানতে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬

পর্দা নামলো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস কাপ ও যৌথ ট্রেনিং প্রোগ্রামের

আগস্ট ২, ২০২৬
২ আগস্ট সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১৪

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ে ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

আগস্ট ২, ২০২৬

বিএনপি ফ্যাসিস্টের মতো আচরণ শুরু করেছে: ডা. শফিকুর রহমান

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT