বাংলাদেশ

করোনাভাইরাস শনাক্তে কার্যকর নয় গণস্বাস্থ্যের কিট: বিএসএমএমইউ

করোনাভাইরাস শনাক্তে কার্যকর নয় গণস্বাস্থ্যের কিট: বিএসএমএমইউ

করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকরী নয় বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। প্রথম দুই সপ্তাহে এই কিট ব্যবহার করে শুধু ১১ থেকে ৪০ শতাংশ রোগীর রোগ শনাক্তকরণ সম্ভব হয়েছে।

বুধবার দুপুরে বিএসএমএমইউ’র উপাচার্য কনক কান্তি বড়ুয়া এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এসময় তিনি অবশ্য বলেন: যেসব এলাকায় পিসিআর সুবিধা নেই, সেখানে এটি সহায়ক হতে পারে।

উপাচার্য বলেন: দেশীয় একটি প্রতিষ্ঠানের তৈরি করা কিটের মূল্যায়ন করতে পেরে আমরা আনন্দিত। যারা এ কিটের আবিষ্কার করেছে তাদের ধন্যবাদ জানাই।

তিনি জানান: ঔষধ প্রশাসন অধিদপ্তর বঙ্গবন্ধু মেডিকেলকে এক বছর সময় দিলেও বাস্তবতার নিরিখে এক মাসের মধ্যে গবেষণা শেষ করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করে গবেষণা দল। মোট ৫০৯টি ব্লাড স্যাম্পল পরীক্ষার মাধ্যমে এক মাস সময়ের মধ্যে বঙ্গবন্ধু মেডিকেলের গবেষণা দলের কার্যক্রম শেষ হয়।

গণস্বাস্থ্য ১২ মে প্রথমে ২শ’টি কিট দিয়েছিল পরীক্ষার জন্য। যদিও পরে আবার ১৯ মে রক্তের পরিবর্তে রোগীর লালা সংগ্রহের অনুরোধ জানায় তারা।

বিষয়:গণস্বাস্থ্য কেন্দ্রগণস্বাস্থ্যের কিটবিএসএমএমইউ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…