চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: লড়াইয়ে একজোট ১৯৮২ বিশ্বকাপের ব্রাজিল দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এক হয়েছেন ১৯৮২ সালের অনিন্দ্য সুন্দর ব্রাজিল ফুটবল দলের সদস্যরা। ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহের আহ্বান এসেছে সাবেক এই ফুটবলারদের থেকে।

মূলত উদ্যোগের পেছনে আসলজন পাওলো রবের্তো ফ্যালকাও। সঙ্গে আছেন জিকো, জুনিয়র এবং লেনার্দোসহ ১৯ ফুটবলার। তারা ভিডিও কলের মাধ্যমে তহবিল সংগ্রহে আমন্ত্রণ জানিয়েছেন।

‘সৃজনশীলতা, একতা ও একসঙ্গে কাজ করার নৈতিকতার জন্য ১৯৮২ সালের ব্রাজিল দল সবার কাছে পরিচিত। ব্রাজিলের জন্য আমরা আবার এক হচ্ছি।’

ভিডিও কলে এমন আহ্বান জানিয়েছেন ফ্যালকাও। ইতালিয়ান ক্লাব রোমার সাবেক মিডফিল্ডার জানিয়েছেন এখন পর্যন্ত ৭ লাখ ২০ হাজার ডলারের মতো সংগ্রহ করেছেন তারা।

সবরকম যোগ্যতা থাকার পরও ব্রাজিলের ১৯৮২ সালের দলটি বিখ্যাত হয়ে আছে বিশ্বকাপ জিততে না পারার কারণেই। স্পেনের সেই আসরে সোভিয়েত ইউনিয়ন, স্কটল্যান্ড, আর্জেন্টিনাকে হারানো ব্রাজিলের দলটা ইতালির সঙ্গে ড্র করলে চলে যেত সেমিফাইনালে। কিন্তু পাউলো রসির হ্যাটট্রিকে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে আসর থেকে বিদায় করে দেয় ইতালি। অধিনায়ক সক্রেটিস, গোলরক্ষক ওয়ালডির পেরেস ও মিডফিল্ডার বাতিস্তা ছাড়া জীবিত আছেন সেই দলের বাকি সদস্যরা।

করোনাভাইরাসে ব্রাজিলে মারা গেছে এখন পর্যন্ত হাজারের কাছাকাছি মানুষ। চিকিৎসকরা সতর্ক করেছেন যে শহরের বস্তি, জনবহুল শহরগুলোতে ছড়িয়ে পড়লে আরও বাড়বে মৃতের সংখ্যা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-১৯৮২ব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেসময় চোখে চোখ রেখে রেফারিকে যা বলেছেন মেসি

জুলাই ১২, ২০২৬

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT