চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: লকডাউন না মেনে পালালে নিজেরই ক্ষতি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৩:০৬ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস প্রতিরোধে দেশে একের পর এক এলাকা লকডাউন ঘোষণা করা হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি এলাকাসহ দেশের বিভিন্ন স্থান লকডাউন করা হয়েছে। এমন ঘোষণা এসেছে সেসব এলাকায় করোনা আক্রান্ত রোগী পাওয়ার পর। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকাকে সম্পূর্ণ লকডাউন করা হয়েছে।

এরমধ্যে টাঙ্গাইলের একটি খবর আমরা লক্ষ্য করেছি। চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়: ‘‘করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে মঙ্গলবার বিকেল ৪টা থেকে টাঙ্গাইলে প্রবেশের সব পথে চেকপোস্ট বসিয়ে বন্ধ ঘোষণা করলেও জেলা প্রশাসনের ওই নির্দেশনা আমলে নিচ্ছে না জনগণ।

টাঙ্গাইলের ভূঞাপুর, ঘাটাইল, কালিহাতী ও টাঙ্গাইল সদরের বিভিন্ন প্রবেশ পথে ঘুরে দেখা গেছে একই চিত্র। কোথাও প্রবেশপথ বন্ধে স্থায়ী চেকপোস্ট। নানা পরিবহনে করে অবাধেই যাতায়াত করছেন সাধারণ মানুষ। মহাসড়কেও দেখা গেছে পণ্যবাহী ট্রাকে ঢাকা ফেরত মানুষের চাপ।

অনেকের সাথে কথা বললে তারা জানান, নারায়ণগঞ্জ লকডাউন ঘোষণার পর বিভিন্নভাবে পালিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন তারা।’’

নারায়ণগঞ্জ লকডাউন ঘোষণার পর শুধু টাঙ্গাইলে নয়, সেখান থেকে লোকজন পালিয়ে একাধিক জেলায় গিয়েছে এবং যাচ্ছে বলে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এ বিষয়টি খুব শঙ্কার বলে আমরা মনে করি। এতে দেশব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে এখনই কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছি।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে লকডাউন বিশ্বব্যাপী সফল একটি প্রক্রিয়া। সেই ধারাবাহিকতায় দেশেও মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করোনাক্রান্ত এলাকা লকডাউন করছে। এরপরও সেখান থেকে কীভাবে লোকজন পালিয়ে যেতে পারে তা আমাদের বোধগম্য নয়। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা স্পষ্ট। আর যারা পালিয়ে যাচ্ছেন তাদের সচেতনতার অভাব প্রকট। এই পালিয়ে যাওয়া লোকজন নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছেন।

Reneta

করোনা সংকটের শুরু থেকেই দেশে সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষণীয়। তারা এ সংকট মোকাবেলায় আন্তরিক। তবে কিছু ক্সেত্রে সমন্বয়হীনতা দেখা গেলেও এখন সেসব কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এই মুহূর্তে লকডাউন ঘোষণা করা এলাকায় জাতীয় স্বার্থে আরও কঠোরতা জরুরি বলে আমরা মনে করি। এজন্য যার যার জায়গা থেকে এগিয়ে আসতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT