চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে আবার খুলতে শুরু করেছে কিছু রাজ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসের বিস্তৃতির মধ্যেই যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্যে বেশ কিছু দোকান আবার খোলার অনুমতি দেওয়া হয়েছে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে প্রাণ হারিয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ।

শুক্রবার জর্জিয়া ও ওকলাহামাতে সেলুন ও স্পা খুলে দেওয়া হয়েছে আর আলাস্কাতে রেস্টুরেন্টগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা ‍তুলে নেওয়া হয়েছে।

তিনটি রাজ্যে পুনরায় খুলে দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে গ্রাহকরা যাচ্ছেন। সেখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই কাজ চলবে বলে আশা করা হচ্ছে। তবে কিছু শহর ও এলাকা এখনো লকডাউন অব্যাহত রেখেছে।

জর্জিয়াতেই সবচেয়ে কম সময়ে সবকিছু খুলে দেওয়া হয়েছে। সেখানে খেলার মাঠ, স্পা, হেয়ার অ্যান্ড নেইল সেলুন, ট্যাটু পার্লার এবং অন্যান্য ব্যক্তিগত যত্নের ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে। সোমবার থেকে সেখানে খাবার রেস্টুরেন্ট এবং থিয়েটারও খোলা রাখা হবে।

মধ্য মার্চ থেকে যুক্তরাষ্ট্রে ২৬ মিলিয়ন বা জনসংখ্যার ১৫ শতাংশ মানুষ বেকার হবে উল্লেখ করে অনেক রাজ্য ব্যবসা চালু করার চাপ অনুভব করছে। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ খুব দ্রুতই নেওয়া হলো। এর ফলে আবার ভাইরাস সংক্রমণের ঢেউয়ের আশঙ্কা থাকছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণ দিনের তুলনায় খুব ছোট ব্রিফিং করেন। সেখানে কোনো প্রশ্নও নেননি তিনি। মানুষের শরীরে গৃহকর্মে ব্যবহৃত জীবাণুনাশক ইনজেকশন করা উপকারী হতে পারে বলে মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি।

Reneta

তার এমন বক্তব্য ডাক্তার ও উৎপাদনকারীদের দ্বারা ব্যাপক সমালোচিত হয়েছে। তাদের মতে জীবাণুনাশকগুলো বিপজ্জনক পদার্থ এবং ত্বক, চোখ ও শ্বাসযন্ত্রের জন্য খুবই ক্ষতিকর হতে পারে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিবিসি বলছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ৩ হাজার জনসহ দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫২ হাজার ১৮৫ জন। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৯ লাখ ২৫ হাজারেরও বেশি। বিশ্বে সবচেয়ে বেশি মৃত ও আক্রান্তের সংখ্যাও এখানেই।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী সেটা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত ২৮ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছে প্রায় দুই লাখ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT