চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন অনুমোদন পেলেও সাধারণ মানুষ পাবে মার্চে

শাহ ফারুক রহমানশাহ ফারুক রহমান
৮:৫৪ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে মধ্য ডিসেম্বরে করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন অনুমোদন পেলেও সাধারণ মানুষকে তা পেতে অপেক্ষা করতে হবে মধ্য মার্চ পর্যন্ত।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত হয় সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেন্টিং- সিডিসি’র গুরুত্বপূর্ণ বৈঠক। এতে ভ্যাকসিন এফডিএ’র অনুমোদন পেলে কিভাবে স্বচ্ছতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে এবং অগ্রাধিকার ভিত্তিতে ব্যক্তির কাছে পৌঁছানো যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

সিডিসি কর্মকর্তারা তিনটি পর্যায়ে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথম পর্যায়ে চিকিৎসা সংশ্লিষ্ট সকলকে যেমন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও এদের সাথে থাকা প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারীদের ভ্যাকসিন দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে বয়স্ক মানুষ ও জটিল রোগে আক্রান্ত মানুষ, গ্রাম এলাকায় বহুমুখী কাজে লেগে মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। শেষ বা তৃতীয় পর্যায়ে দেওয়া হবে সাধারণ মানুষকে।

সিডিসির ধারণা, প্রথম পর্যায়ে সম্মুখ যোদ্ধাদের ভ্যাকসিন দিতে সময় লাগবে পুরো দেড় মাস। অর্থাৎ মধ্য ডিসেম্বর থেকে জানুয়ারীর শেষ পর্যন্ত। দ্বিতীয় পর্যায়েও সময় লাগবে দেড় মাস। অর্থাৎ ফেব্রুয়ারির শুরু থেকে মার্চ মাসের মাসের ১৫ তারিখ পর্যন্ত। তারপরই ভ্যাকসিন আসবে সাধারণ মানুষের কাছে। সিডিসির কাছে গুরুত্বপূর্ণ হলো, কারা আগে ভ্যাকসিন পাওয়ার দাবিদার তাদেরকেই আগে দেওয়া। এ ব্যাপারে তাদের কারো প্রতি আনুকল্য নেই।

তবে একেক স্টেট একেকভাবে প্রস্ততি নিচ্ছে ভ্যাকসিন সংগ্রহের ব্যাপারে। তারা এখনও সিডিসির গাইডলাইন মেনেই কাজ করছে।

এদিকে গতকাল, যুক্তরাষ্ট্রের সংস্থা ফাইজার এবং জার্মানির বায়োএনটেক তাদের তৈরি ভ্যাকসিন চূড়ান্ত অনুমোদনের জন্য ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রকদের কাছে আবেদন করেছে। চূড়ান্ত অনুমোদন পেলে ডিসেম্বরের মধ্যেই ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে। পাশাপাশি এই মাসের মধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে তা পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

Reneta

সংস্থা দুটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপানসহ আরো কয়েকটি দেশেও তাদের ভ্যাকসিন অনুমোদনের জন্য আবেদন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাথমিক শিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি, পদক দেবেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে সতর্ক করলেন ‘অপরাজিত’ স্পেন কোচ

জুলাই ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT