চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন মেজর জসিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২০
জনপদ, ভোলা
A A

করোনাভাইরাস সংক্রমণের খবর পেয়ে এলাকার অসহায় জনগণের পাশে না দাঁড়িয়ে ঢাকায় বসে থাকতে পারেননি ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সরকারদলীয় সাবেক সংসদ সদস্য মেজর (অব.) জসিম উদ্দিন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কর্মহীন অসহায় মানুষদের বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সস্ত্রীক খাবার বিতরণ করছেন তিনি।

করোনাভাইরাসের কারণে দেশের বিভিন্ন স্থানের মতো ভোলার লালমোহন-তজুমদ্দিনও বলতে গেলে বিচ্ছিন্ন। সংক্রমণ প্রতিরোধে মানুষকে ঘরে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। এ কাজে সহায়তা করছে নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এমন প্রেক্ষাপটে উপকূলীয় এ এলাকার লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়ে। এতে দেখা দেয় খাবার সংকট। লালমোহন-তজুমদ্দিনবাসীর এমন দুর্দিনে সবার আগে এগিয়ে এসেছেন সাবেক এই সাংসদ। এরই অংশ হিসেবে নেতাকর্মীদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে তিনি সাধ্যমতো খাবার বিতরণ করে আসছেন।

মেজর (অব.) জসিম উদ্দিন বলেন: করোনাভাইরাসের এমন দুর্যোগময় মুহূর্তে জনগণের ঘরে থাকা জরুরি। কিন্তু এ এলাকা দেশের অন্যান্য স্থানের চেয়ে ভিন্ন। লালমোহন-তজুমদ্দিন নদীমাতৃক। জেলেসহ এখানকার খেটে খাওয়া মানুষ সাধারণ ছুটিতে খুব কষ্টে আছেন। তারা খাবারের সংকটে আছেন। এমন অবস্থায় সাধারণ মানুষের কষ্টে আমি আমার সাধ্যমতো এগিয়ে আসার চেষ্টা করেছি। সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় মানুষদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

তিনি বলেন: আমি একজন সৈনিক। এছাড়া শেখ হাসিনার একজন কর্মী। সুতরাং মানুষের এমন বিপদের দিনে আমি ঘরে বসে থাকতে পারি না। লালমোহন-তজুমদ্দিনের মানুষের কাছে আমার একটাই অনুরোধ, ভয় করবেন না। ভয় মানুষের মনোবল ও রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। ঘরে থাকুন। খাবারের অভাব হবে না। প্রয়োজনে পৌঁছে যাবে। আর আমি আমার সাধ্যমতো সেই চেষ্টাই করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসত্রাণ বিতরণভোলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সিনেমায় দর্শক নেই, তবে বিশ্বকাপ দেখতে উপচে পড়া ভিড়!

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড: সংসদে বিল পাস

জুলাই ৭, ২০২৬

ভারী বর্ষণের কারণে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

জুলাই ৭, ২০২৬

মেসিদের জন্য নতুন চ্যালেঞ্জ, কে এই হামজা?

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT