চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ভারতে ২৪ ঘণ্টায় ৬১০ জনের মৃত্যু, শনাক্ত ২৪ হাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা

করোনা

ভারতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে ২৪ ঘণ্টায় শনাক্ত এবং মৃতের হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়াকে ছাপিয়ে তৃতীয় স্থানে রয়েছে দেশটি। ভারতে একদিনে করোনায় প্রাণহানি ঘটেছে ৬১০ জনের এবং আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত কয়েকমাস যাবৎ ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল শীর্ষে অবস্থান করছে। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ১১ জন, আক্রান্ত ৩৫ হাজার ৩৫ জন। এরপর মৃত্যুর মিছিলে এগিয়ে আছে মেক্সিকো। সেখানে মৃত্যু ৬৫৪ জন মারা গেছেন, তবে আক্রান্তের হার কিছুটা কমে ৬ হাজার ৭৪০ জন হয়েছে। এরপরে ভারতের অবস্থান।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ৯০৪ জন। আক্রান্তের হিসেবে রাজ্যগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট।

আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে ভারতে। মোট মৃত্যুর হিসেবে চীন ও রাশিয়াকে আগেই টপকে গিয়েছিল ভারত। এখন পর্যন্ত মারা গেছে ১৯ হাজার ২৭৯ জন।

ভারতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এখানে মোট ১ লাখ ৯২ হাজার ৯৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৬। করোনা সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানেও আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। গত একদিনে এখানে আরও ৪ হাজার ৩২৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ রাজ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে। দিল্লিতে করোনা আক্রান্ত হওয়ায় সেখানে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৯৪ হাজার ছাড়িয়েছে। এ রাজ্যে এখনও পর্যন্ত ২ হাজার ৯২৩ জন করোনায় মারা গেছেন।

এছাড়া পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬৯ জন। এ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০,৪৮৮ জনে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৭১৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

Reneta

ডিসেম্বরে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে সারা বিশ্বে রোববার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ১৩ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৪৪ লাখ ১১ হাজার ৬৩২ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৮ হাজার ৫৩০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬৪ লাখ ৩৯ হাজার ৬৬৬ জন সুস্থ হয়ে উঠেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আক্রান্ত ও মৃত্যুকরোনাভাইরাসব্রাজিলভারতমেক্সিকো
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT