চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ভারতে কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ন ২৫, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতে করোনাভাইরাসের ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। দেশটির গবেষকদের উদ্ভাবিত কো-ভ্যাক্সিন শুক্রবার ত্রিশ বছর বয়সী এক যুবকের শরীরে প্রয়োগ করা হয়।

ওই যুবককে আগামী এক সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। শনিবারও কয়েকজনের শরীরে কোভ্যাক্সিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে শুক্রবার ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়।

প্রতিষ্ঠানটির কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক এবং মানবদেহে করোনার ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের দায়িত্বে থাকা চিকিৎসক সঞ্জয় রাই জানান, শুক্রবার দুপুরে ইন্ট্রামাসকুলার ইনজেকশনের মাধ্যমে ওই স্বেচ্ছাসেবীর দেহে পরীক্ষামূলকভাবে ০.৫ মিলিগ্রাম কোভ্যাক্সিন প্রয়োগ করা হয়। তাকে আগামী সাত দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক ওই যুবককে কয়েকদিন আগে থেকেই নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। মোটামুটি তার স্বাস্থ্য স্বাভাবিক। তাছাড়া তারও কোনও কোমর্বিডিটির সমস্যাও নেই।’

জানা যায়, গত শনিবার থেকে এইমসে সাড়ে তিন হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক ওই ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহারের জন্যে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাদের মধ্যে থেকে ২২ জনের দেহে প্রথম পর্যায়ে করোনার টিকাটি প্রয়োগ করা হবে।

Reneta

আজ শনিবার আরও কয়েকজন স্বেচ্ছাসেবকের শরীরে ওই করোনা টিকার প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন এইমসের গবেষকরা। তবে সকলের ক্ষেত্রেই গোটা শরীরের নানা পরীক্ষা-নিরীক্ষার পরেই কোভ্যাক্সিন প্রয়োগ করা হবে।

ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার পক্ষ থেকে প্রথম ও দ্বিতীয় ধাপে মানবশরীরে কোভ্যাক্সিন প্রয়োগের অনুমোদন দেওয়ার পরেই যারা নিজেদের শরীরে এই টিকা প্রয়োগ করতে চান তাদের আবেদন করতে বলা হয়েছিল।

আগ্রহীদের মধ্যে থেকে গত শনিবার এইমসের নীতি নির্ধারক কমিটি মোট ১০০ জনের দেহে করোনার টিকা প্রয়োগের ছাড়পত্র দিয়েছে। তবে সব মিলিয়ে প্রথম ধাপে মোট ৩৭৫ জনের শরীরে টিকাটি প্রয়োগ করা হবে। পরবর্তীকালে দ্বিতীয় ধাপে দেশের ১২টি আলাদা আলাদা জায়গা থেকে মোট ৭৫০ জনের শরীরে প্রয়োগ করা হবে কোভ্যাক্সিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকোভ্যাক্সিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি; চ্যানেল আই

স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ তম কৃষি অ্যাওয়ার্ড শুরু

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সেফকন ‘রেনেক্স ২০২৬ সোলার ফেয়ার’-এ তানধান ডিপিটি-র অংশগ্রহণ।

সেফকন ‘রেনেক্স ২০২৬ সোলার ফেয়ার’-এ তানধান ডিপিটি’র অংশগ্রহণ

এপ্রিল ১৯, ২০২৬

হামের প্রকোপ: স্কুল বন্ধ ও অনলাইন ক্লাস নিয়ে রিটের শুনানি ২০ এপ্রিল

এপ্রিল ১৯, ২০২৬

হরমুজে ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করল ইরান

এপ্রিল ১৯, ২০২৬

‘আমার একটি অংশ চলে যাচ্ছে’- সিলভাকে নিয়ে গার্দিওলা

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT