চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বেসরকারি শিক্ষকরাও কি পথে নামবেন?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৪৩ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২০
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের স্বাভাবিক কর্মকাণ্ড বন্ধ এক মাসেরও বেশি সময়। শিল্প-কারখানা, শিক্ষাসহ নানা খাত স্থবির হয়ে পড়েছে মার্চ মাসের শেষ থেকে। পরিস্থিতি মোকাবেলায় সরকার নানা পদক্ষেপ নিলেও একের পর এক নতুন নতুন বিষয় সামনে এসে দাঁড়াচ্ছে।

দেশের অন্যতম বৃহত্তম খাত গার্মেন্টস নিয়ে সরকার প্রথম ধাপেই প্রণোদনা ঘোষণা করে ওই খাতের সঙ্কট কিছুটা লাঘব করতে পেরেছে, তারপরেও করোনার এই লকডাউন পরিস্থিতির মধ্যে অনেক গার্মেন্টস শ্রমিকরা বেতনভাতাসহ নানা দাবি নিয়ে এখনও রাস্তায়। দেশের অন্যান্য খাতের শ্রমিক-কর্মচারি ও উদ্যোক্তারা তাদের অবস্থা ব্যাখ্যা ধরে দাবি তুলে ধরতে শুরু করেছে। তাদের মধ্যে একটি বড় খাত হচ্ছে শিক্ষা।

দেশের এমপিও, নন-এমপিও ও কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লাখ লাখ শিক্ষক-কর্মচারি কর্মরত। করোনার কারণে জরুরি ছুটি তাদের রুজিতে সরাসরি আঘাত হেনেছে। প্রতিষ্ঠান বন্ধের পর সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা নির্ধারিত সময়ে বেতন পেলেও এখনও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সরকারি বেতনের অংশ (এমপিও) ছাড়করণ হয়নি। আর যারা নন-এমপিও, তাদের অবস্থা তো আরও খারাপ। স্কুল-কলেজের শিক্ষার্থীদের দেয়া বেতনের অর্থ’ই তাদের ভরসা হওয়ায় প্রায় দুই মাস তারা বেতনহীন অবস্থায় দিনযাপন করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা নিয়ে এক বৈঠকে বলেছেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।’ তার মানে শিক্ষকদের দুর্ভোগ আরও দীর্ঘ হবে। দেশের শিক্ষাখাত নিয়ে এখনও সেভাবে কোনো প্রণোদনা ঘোষণা হয়নি, দেখানো হয়নি কোনো পথ নির্দেশনা। এই অবস্থায় শিক্ষক-কর্মচারিরা যদি গার্মেন্টস শ্রমিকদের মতো পথে নেমে আসে, তাহলে আশ্চর্য হবার কিছু নেই, যদিও এটা কোনোভাবেই কাম্য নয়।

গণমাধ্যমের প্রতিবেদনে ও সামাজিক মাধ্যমে শিক্ষকরা তাদের অসহায়ত্ব তুলে ধরে কষ্টের কথা জানাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তারাও অসহায়ত্ব প্রকাশ করে সরকারের সহযোগিতা চেয়েছেন। শিক্ষকরা সামাজিক মর্যাদার দিক চিন্তা করে ত্রাণের লাইনে দাঁড়াতে পারছেন না, আবার সহ্যও করতে পারছেন না। এ বিষয়টি আমলে নিয়ে তাদের ব্যাপারেও দ্রুত চিন্তাভাবনা করা উচিত বলে আমরা মনে করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসশিক্ষকসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT