চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বজুড়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ লাখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ২৫, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসে আক্রান্তের পর এ পর্যন্ত ২৩ লক্ষাধিক মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, গত রোববার মধ্যরাত পর্যন্ত বিশ্বব্যাপী ২৩ লাখ ২ হাজার ২৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৪৬ হাজার ৬৮৮ জন, আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৯৮ হাজার ৫৮০। করোনায় আক্রান্তের সংখ্যার মতো সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে এ পর্যন্ত ১৬ লাখ ৮৬ হাজার ৪৩৬ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ৪ লাখ ৫১ হাজার ১৭০ জন। এরপর সর্বাধিক সুস্থ ইউরোপের দেশ স্পেন, জার্মানি, ইতালিতে।

স্পেনে ২ লাখ ৮২ হাজার রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন; জার্মানিতে ১ লাখ ৮০ হাজার ৩২৮ জনের মধ্যে সুস্থ অন্তত ১ লাখ ৬০ হাজার; আর ইতালিতে সোয়া দুই লাখ রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪০ হাজার মানুষ।

ইউরোপের দেশগুলোতে করোনার প্রাদুর্ভাব কমতে থাকলেও বাড়ছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটির একদিনের করোনায় মৃত্যু সংখ্যা যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় ৭০৩ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২২০ জন। যেখানে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৬১৭ জন এবং আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৬০৮ জন।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাউথ আমেরিকাকে এই মহামারীর নতুন কেন্দ্রভূমি ঘোষণা করেছে। সেসব দেশের মধ্যে ব্রাজিল নিয়ে সবার ভাবনাটা বেশিই।

তবে পুরো বিশ্বের মৃত্যু হার বিবেচনা করলে দেখা যায়, গত ১৭ মে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হার ছিল যেখানে ১৭ দশমিক৫৭ শতাংশ,সেখানে এক সপ্তাহের ব্যবধানে কমে ২৪ মে হয়েছে ১৩ দশমিক ৬৯ শতাংশ।

Reneta

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী তা মহামারী রূপ ধারণ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবনমন ঠেকাতে খেলোয়াড়দের দেহে করোনা সংক্রমণ!

পরবর্তী

ঈদে ভালো নেই টাঙ্গাইলের বিশেষ পেশার মানুষেরা

পরবর্তী
ঈদ

ঈদে ভালো নেই টাঙ্গাইলের বিশেষ পেশার মানুষেরা

যুদ্ধ পরিস্থিতি বিরাজমান এবারের ঈদের নামাজেও। ছবি: গেটি ইমেজেস

ঈদ আনন্দ হবে আবার মহামারী শেষে

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT