চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বিশ্বজুড়ে মৃতের সংখ্যা প্রায় ১০ লাখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে ৯ লাখের বেশি। একদিনে আক্রান্ত শনাক্তের সংখ্যার দিক থেকে বিশ্বে এ পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ভারতে। ফ্রান্সে আবারো বেড়েছে সংক্রমণ।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় ৯৮ হাজার। যা বিশ্বে এ পর্যন্ত ১ দিনে আক্রান্ত শনাক্তের সংখ্যার দিক থেকে সর্বোচ্চ। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১শ’৩২ জনের।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী সোমবার থেকে স্কুল খুলে দেয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। তবে প্রাক কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে। নিউ ইয়োর্কের মেয়র বিল ডি গ্লাসিও বলেছেন, স্কুলগুলো নিরাপদ করে শিক্ষার্থীদের প্রস্তুত করতে আরও বেশি সময় প্রয়োজন।

অস্ট্রিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিধিনিষেধ আরও জোরালো করা হয়েছে। এক সাথে ১০ জনের বেশি আড্ডা দেওয়া যাবে না। তাছাড়া সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

কানাডায় নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মহামারি ব্যবস্থাপনায় নিয়ন্ত্রন হারাতে পারে বলে মন্তব্য করেছেন উচ্চ পর্যায়ের এক মেডিক্যাল কর্মকর্তা।

ফ্রান্সে বেড়েই চলছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে সাড়ে দশ হাজারের বেশি। যা গত সপ্তাহের ১ দিনে আক্রান্তের সংখ্যার সংখ্যার দিক থেকে সর্বোচ্চ। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটিতে ৮০টিরও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রী অলিভার ভেরান বলেছেন, ফ্রান্সে ভাইরাসটি অনেক বেশি সক্রিয় রয়েছে এবং ১৫-৪৪ বছর বয়সীদের বেশি সংক্রমিত করছে।

Reneta

লকডাউনের প্রতিবাদে ইসরায়েলের তেল আবিবে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কয়েক হাজার মানুষ।

নামিবিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে। ছয়মাস পর দেশটিতে আন্তর্জাতিক ভ্রমন চালু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশু ধর্ষণ মামলা তুলে নিতে পরিবারকে হত্যার হুমকি

পরবর্তী

আসলাম সানী: একক ও অদ্বিতীয়

পরবর্তী
আসলাম সানী

আসলাম সানী: একক ও অদ্বিতীয়

করোনাভাইরাস

করোনাভাইরাস: জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৭ সুপারিশ

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT