করোনাভাইরাস: ‘বাড়ি ভাড়া, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিলের খবর গুজব’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের শীর্ষ নেতা, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত এবং সব অফিসে এক মাসের ছুটি সংক্রান্ত যে গুজব ফেসবুকে ভাইরাল করা হচ্ছে- তা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান তিনি।
তিনি বলেন, যারা অপপ্রচার চালাচ্ছেন তা অপরাধের পর্যায়ে পরে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
‘‘করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গৃহীত পদক্ষেপ নিজেই অথবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাবেন।’’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






