চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বন্ধ থাকছে ধানমন্ডির অরচার্ড পয়েন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ অপরাহ্ণ ০৯, মে ২০২০
বাংলাদেশ
A A

রোববার থেকে সীমিত আকারে শপিংমলসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে সরকারের পক্ষ থেকে অনুমতি দেয়া হলেও করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কথা চিন্তা করে ধানমন্ডির অরচার্ড পয়েন্ট শপিংমলটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার রাতে অরচার্ড পয়েন্ট শপিং সেন্টারের ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ারুল হক সোহাগ বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার থেকে সরকার শপিংমল খোলার নির্দেশ দিলেও নিজেদের নিরাপত্তার পাশাপাশি ক্রেতাদের নিরাপত্তার ইস্যুও আমাদের নজরে রাখতে হয়। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকির বিষয় এবং করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় অরচার্ড পয়েন্ট না খোলার সিদ্ধান্ত নিয়েছি। রাতে আমরা শপিংমল খোলার বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করি। বৈঠকে ব্যবসার জন্য বর্তমান সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হলেও ঈদের আগে দোকান খোলার বিষয়ে একমত হতে পারিনি।

এর আগে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে রাজধানী ও দেশের প্রধান বড় দুই শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক এবং এর পরপরই ঢাকা নিউ মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

একই কারণে আপাতত মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছে বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, মৌচাক মার্কেট ও আনারকলি মার্কেট, মোতালেব প্লাজা। একই সঙ্গে এ সময় দেশের সব সোনার দোকানও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি।

সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকির বিষযটিতে গুরুত্ব দিয়ে রাজধানীর গুলিস্তান-ফুলবাড়িয়া সব পাইকারি মার্কেট বিশেষ করে বঙ্গবাজার কমপ্লেক্স, এনেক্সকো টাওয়ার, মহানগর কমপ্লেক্স, ঢাকা ট্রেড সেন্টার, ফুলবাড়িয়া সুপার মার্কেট, সুন্দরবন সুপার মার্কেট, জাকির প্লাজা, নগর প্লাজা, সিটি প্লাজা, গুলিস্তান পুরান বাজার, বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেটও বন্ধ থাকবে।

Reneta

গত ২৪ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এসময় হাসপাতাল, ফার্মেসি ও জরুরি সেবা বাদে অন্য সকল ধরণের প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। গার্মেন্টস মালিকদের দাবির মুখে ও দেশের অর্থনীতি সচল রাখতে গার্মেন্টস খুলে দেয় সরকার।

এসময় বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে সরকারের কাছে ব্যবসায়ীদের ক্ষতির দিক বিবেচনা করে দোকান ও শপিং মল খুলে দেয়ার দাবি জানানো হয়।

গত ৪ মে সরকারের পক্ষ থেকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখার অনুমতি দিলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত থেকে সরে আসেন ব্যবসায়ীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT