চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস প্রতিরোধে এখনও সচেতনতা জরুরি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৫৮ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২০
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

ফাইল ছবি

করোনাভাইরাস এখনও বিশ্বব্যাপী দাপট দেখিয়ে যাচ্ছে। এতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। তবে করোনাভাইরাসকে দমিয়ে দিতে চেষ্টা যে অব্যাহত নেই, তা নয়। বিশ্বব্যাপী বিজ্ঞানীরা ভ্যাকসিন আবিষ্কারে মরিয়া। তাদের সর্বাত্মক প্রচেষ্টা কিছুটা হলেও সফলতার দিকে এগিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। ফাইজারের ভ্যাকসিন এরই মধ্যে যুক্তরাজ্য, কানাডা, বাহরাইন ও সৌদি আরবে নিয়ন্ত্রকের অনুমোদন পেয়েছে। এর সুফল হয়তো শিগগিরই পরিষ্কার হবে।

অন্যদিকে করোনাভাইরাসের সবচেয়ে মারাত্মক ধরণের সাথে পাঁচটি নতুন জিনের সম্পর্ক আছে বলে দাবি করেছেন একদল বিজ্ঞানী। গবেষক দলটি বলেছেন, বর্তমানের কিছু ওষুধ দিয়েও কোভিড-১৯ আক্রান্ত গুরুতর রোগীদের করোনার চিকিৎসা করা যাবে। অর্থাৎ বৈশ্বিক এ মহামারি থেকে মুক্তি পেতে চিকিৎসক, গবেষক ও বিজ্ঞানীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তবে সেই তুলনায় বাংলাদেশের মানুষের মধ্যে সচেতনতা তেমনটা নেই বললেই চলে। সাধারণ মানুষদের বেশিরভাগই এখনও মাস্ক ব্যবহার করেন না। স্বাস্থ্যবিধি মানতেও দেখা যায় না তাদের। এর ফলাফল হিসেবে এখন করোনার সংক্রমণ কিছুটা বাড়তি দেখা যায়। দেশে মৃত্যুর সংখ্যাও ইতোমধ্যে ৭ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে শনিবার নতুন করে মারা গেছেন ৩৪ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৯ জন।

তবে সরকার ইতোমধ্যে মাস্ক ছাড়া বিভিন্ন দপ্তরে প্রবেশ নিষিদ্ধ করেছে। এছাড়াও নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সেই তুলনায় সচেতনতা তেমনটা লক্ষণীয় নয়। একইভাবে বিভিন্ন দেশ করোনার ভ্যাকসিন পেতে যেসব কার্যকর পন্থা অবলম্বন করছে সেই তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। সকল প্রতিকূলতা কাটিয়ে বাংলাদেশ প্রয়োজনীয় ভ্যাকসিন যথাসময়ে পাবে বলে আমরা আশাবাদী। এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসভ্যাকসিনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT