চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: পেশাগত ব্যাধি ঘোষণার দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২০
বাংলাদেশ
A A

করোনাভাইরাসকে পেশাগত ব্যাধি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ অক্যুপেশনাল হেলথ, সেইফটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন-ওশি।

বিশ্বজুড়ে কর্মপরিবেশ এবং শ্রমজীবী মানুষদের ওপর মহামারীটি মারাত্মক প্রভাব ফেলছে। শ্রমিকদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি অত্যন্ত প্রবল। আর তাই দেশের প্রচলিত শ্রম আইনের আওতায় সরকারের কাছে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওশি জানায়: মারাত্মক সংক্রমণ ঝুঁকির মধ্যেও বর্তমানে জরুরী সেবা ও চাহিদা পূরণে তৈরি পোশাক শিল্প শ্রমিক, চা শ্রমিক, ময়লা ও বর্জ্য নিষ্কাশনকর্মী, গণমাধ্যমকর্মী, ব্যাংকিং এবং আর্থিক খাতে নিয়োজিত কর্মীসহ কয়েক মিলিয়ন শ্রমিক ও কর্মচারীকে কাজ করতে হচ্ছে। এছাড়াও জরুরী সেবা চালিয়ে যাওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয়ভাবে খাদ্য সরবরাহ ও উৎপাদনে নিয়োজিত কর্মী, মুদি ও কাঁচামাল সরবরাহকারী, বেসরকারী নিরাপত্তাকর্মীদের এ মুহূর্তে অপর্যাপ্ত নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এদের অনেকেরই কর্মক্ষেত্রে আসা-যাওয়ার পথে করোনাভাইরাসে আক্রান্ত হবার আশঙ্কা রয়েছে। করোনা সংক্রমণকালীন সময়ে তাই এ জনগোষ্ঠীকে বিশেষ সামাজিক নিরাপত্তা প্যাকেজের আওতায় আনা প্রয়োজন।

সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়, জরুরী ভিত্তিকে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের পক্ষ থেকে নির্বাহী আদেশ জারী করা প্রয়োজন। জরুরী ভিত্তিতে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকিতে থাকা শ্রমিক ও কর্মীদের যথাযথ আবাসন, কোয়ারেন্টাইনে থাকাকালীন অবস্থায় থাকা ও খাবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা দরকার। এছাড়া তাদের কর্মক্ষেত্রে যাতায়াতের সুব্যবস্থা, উন্নত স্যানিটেশন ও নিরাপদ পানি নিশ্চিত করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্য ও পেশাগত সুরক্ষা চায় টিআইবি

পরবর্তী

কোভিড-১৯ সংক্রমণ ও মেডিক্যাল ল্যাবরেটরিতে করণীয়

পরবর্তী

কোভিড-১৯ সংক্রমণ ও মেডিক্যাল ল্যাবরেটরিতে করণীয়

করোনা

করোনাভাইরাস: সারাবিশ্বে ৯৫ হাজার ৭২২ জনের প্রাণহানি

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT