চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: পুলিশ সদস্যদের প্রতি আইজিপির ২০ নির্দেশনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস প্রতিরোধ এবং নিজেদের সুরক্ষায় পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় সম্পর্কিত ২০টি নির্দেশনা প্রদান করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, সম্প্রতি বিভিন্ন ইউনিটে আইজিপি এই নির্দেশনা লিখিত আকারে পাঠিয়েছেন।

মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের প্রতি আইজিপির নির্দেশনাগুলো হচ্ছে-

১. মাঠ পর্যায়ে যে কোনো দায়িত্ব পালনের সময় এবং মানুষের কাছাকাছি গেলে মাস্ক পরিধান করতে হবে। এছাড়া, মামলা তদন্ত, আসামী গ্রেফতার বা আসামী পরিবহন কালে মাস্ক ও গ্লাভস পরিধানসহ পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

২. কোয়ারেনটাইনে থাকা ব্যক্তির বাড়ি পরিদর্শন বা এ সংক্রান্ত নিরাপত্তা দায়িত্ব পালনের সময় মাস্ক ও গ্লাভস পরিধান করতে হবে। নিরাপদ দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে, ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী (পিপিই) পরিধান করতে হবে।

৩. নাক ও মুখ ঢেকে যথা নিয়মে মাস্ক পরতে হবে। ব্যবহার শেষে মাস্ক, গ্লাভস ও পিপিই যথানিয়মে বিনষ্ট করতে হবে।

Reneta

৪. অসাবধানতাবশত এবং উপযুক্ত প্রস্তুতি বা অনুমতি ছাড়া কোনো আক্রান্ত ব্যক্তি, কোয়ারেনটাইনড ব্যক্তি বা মৃত ব্যক্তির সংস্পর্শে যাওয়া যাবে না।

৫. দায়িত্ব পালনকালে যথা সম্ভব লোকজনের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে। পরিচিত বা অপরিচিত কারো সাথেই হাত মেলানো বা কোলাকুলি করা যাবে না।

৬. দায়িত্ব পালনের সময় মানুষ, আসবাবপত্র, দেয়াল, পানিরট্যাপ, দরজার নব ইত্যাদিসহ নিজের শরীরের বাইরে যে কোন বস্তু বা দ্রব্যের অনাবশ্যক স্পর্শ এড়িয়ে চলতে হবে।

৭. হাঁচি-কাশির সময় টিস্যু দিয়ে বা কনুই এর ভাজে নাক ও মুখ ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যুটি তাৎক্ষনিকভাবে ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ফেলে সাবান বা স্যানিটাইজার দিয়ে যথানিয়মে হাত ধুতে হবে।

৮. সাবান ও পানি দিয়ে উভয় হাত কজি থেকে নখ পর্যন্ত ন্যূনতম ২০ সেকেন্ড সময় ধরে পরিস্কার করতে হবে। ঘন ঘন নিয়মানুযায়ী হ্যান্ডস্যানিটাইজার দিয়ে ভালো করে হাত পরিস্কার করতে হবে।

৯. ডিউটি শেষে ব্যারাক বা বাড়িতে ঢোকার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। সম্ভব হলে, জীবানুনাশক স্প্রে দিয়ে জুতাসহ সারা শরীর জীবানুমুক্ত করতে হবে। ডিউটি শেষে ব্যবহৃত ইউনিফর্ম সাবান দিয়ে ধুতে হবে এবং সাবান দিয়ে গোসল করতে হবে।

১০. সাবান দিয়ে হাত না ধুয়ে কোনো অবস্থাতেই চোখ, নাক বা মুখে হাত দেয়া যাবে না।

১১. বিশেষ প্রয়োজন না হলে ব্যারাক বা বাসার বাইরে যাওয়া যাবে না।

১২. ব্যারাকে বা বাসায় কোনো অতিথি গ্রহণ বা অন্যের বাড়িতে অতিথি হয়ে গমণ করা থেকে বিরত থাকতে হবে।

১৩. গণপরিবহণ ও জনসমাগমস্থল যথাসম্ভব এড়িয়ে চলতে হবে।

১৪. জ্বর ও কাশির সাথে শ্বাসকষ্ট হলে তাৎক্ষনিকভাবে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

১৫. পুলিশের কোনো সদস্য কোয়ারেইনটাইনে থাকলে তার ব্যবহার্য জিনিসপত্র (গ্লাস, প্লেট, তোয়ালে, বিছানার চাদর ইত্যাদি) অন্য কেউ ব্যবহার করবে না। তাকে আলাদা রাখার ব্যবস্থা করতে হবে। কোয়ারেনটাইনড ব্যক্তির জন্য পৃথক টয়লেট ও বাথরুমের ব্যবস্থা করতে হবে।

১৬. অপরিচিত কেউ বিনা মূল্যে মাস্ক অফার করলে তা নেয়া ঠিক হবে না। অজ্ঞান পার্টির তৎপরতা সম্পর্কে সচেতন থাকতে হবে।

১৭. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি করে বিশুদ্ধ খাবার পানি ও ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার খেতে হবে।

১৮. বাইরের খাবার ও পানীয় এড়িয়ে চলতে হবে।

১৯. মনে রাখতে হবে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সংক্রান্ত স্বাস্থ্যগত বিষয়াদি সংশ্লিষ্ট চিকিৎসকগণের। পুলিশ সদস্যগণ শুধুমাত্র নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

২০. আতংকিত না হয়ে সচেতন ও সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইজিপিকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে বিদ্যুৎ, নারীর নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে বোমা হামলায় ১২ পুলিশ নিহত

মে ১০, ২০২৬

চার ব্যাটারকে ফিরিয়ে তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT