চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত সময়োপযোগী

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:৩৬ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২০
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিনামূল্যে দেশব্যাপী পরীক্ষা হয়েছিল। এরপরও অনেকেই নানা কারণে পরীক্ষা করাতে সম্মত হননি। এর ফলে অনেক জায়গায় নানাভাবে বুঝিয়ে বা জোর করে পরীক্ষার  খবরও প্রকাশ হয়েছে।

এমন প্রেক্ষাপটে এখন পর্যন্ত ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৯১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন।

করোনা মহামারিতে হঠাৎ করেই সিদ্ধান্ত হলো ফি’র মাধ্যমে পরীক্ষা করার। সিদ্ধান্ত হয় বেসরকারি হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে ৩৫০০ টাকা, আর বাসায় এসে নমুনা সংগ্রহ করলে ৪৫০০ টাকা ফি দিতে হবে। এরপর জিকেজি হেলথকেয়ার, রিজেন্ট হাসপাতালসহ আরও কিছু প্রতিষ্ঠানের অভাবনীয় প্রতারণা দেখেছি আমরা। এরমধ্যে কিছু প্রতিষ্ঠান অবশ্য আগে থেকেই প্রতারণা করে আসছিল।

একপর্যায়ে সরকারিভাবে পরীক্ষার ক্ষেত্রেও ফি নির্ধারণ করা হয়। ২৯ জুন ফি আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ। এতে বুথে সংগৃহীত নমুনা পরীক্ষার ফি ২০০ টাকা এবং বাসা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার ফি ৫০০ টাকা করার ঘোষণা আসে। এ ঘোষণার পর থেকেই করোনাভাইরাস পরীক্ষার সংখ্যা কমতে থাকে। এর ফলে করোনা সংক্রমণের ঝুঁকিও বাড়ে। তবে শেষ পর্যন্ত সংশ্লিষ্টদের শুভবুদ্ধির উদয় হয়েছে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায় স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে বলেছেন: কোভিড-১৯ (করোনাভাইরাস) পরীক্ষার ফি কমিয়েছে সরকার। এখন থেকে বুথে সংগৃহীত নমুনা পরীক্ষার ফি ২০০ টাকার বদলে ১০০ টাকা করা হয়েছে। বাসা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে।

করোনাভাইরাস পরীক্ষার ফি কমানোর এই সিদ্ধান্ত সময়োপযোগী বলেই আমরা মনে করি। যেখানে বিশ্বব্যাপী করোনা পরীক্ষার সংখ্যা দিন দিন বাড়ানো হচ্ছে সেখানে ফি ধার্য্য করে পরীক্ষাকে নিরুৎসাহিত করার কোনো যৌক্তিকতা নেই। ফি কমানোর বদলে পূর্বের মতো ফ্রি পরীক্ষা করানো হলে এই সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশাবাদী। এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমবে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা পরীক্ষার ফিকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও সুরক্ষায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলার অনুদান

আগস্ট ৩, ২০২৬

অস্ট্রেলিয়ায় ‘ভালো সুযোগ-সুবিধায় ভালো প্রস্তুতি’ বাংলাদেশের

আগস্ট ৩, ২০২৬
ছবি: আইএসপিআর

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাপ্রধান

আগস্ট ৩, ২০২৬

গণঅভ্যুত্থানের দুই বছর: ন্যায়বিচারের অপেক্ষায় নিহতদের স্বজনরা

আগস্ট ৩, ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া বৈঠকে অভিবাসন, মানবপাচার ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT