চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস নির্মূলে আশার খবর

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৩৮ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২১
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস বিশ্বব্যাপী এখনও স্বীয় দাপট অব্যাহত রাখলেও বাংলাদেশে এখন আর সেই প্রতাপ দেখাতে পারছে না। এরমধ্যেই আজ এলো আরেকটি সুখবর। দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরু থেকে আজ ৩৪৩তম দিনে শনাক্তের হার ২ দশমিক ২৬ শতাংশ। এটাই এখন পর্যন্ত একদিনে সর্বনিম্ন শনাক্তের হার।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি শনাক্তের সর্বনিম্ন হার ছিল ২ দশমিক ৩০ শতাংশ।

এই সংবাদ অবশ্যই আমাদের আশার আলো দেখায়। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৯ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যুতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ২৬৬ জনে।

করোনাভাইরাস নির্মূলে ইতোমধ্যে দেশব্যাপী ভ্যাকসিন কর্মসূচি শুরু করা হয়েছে। প্রথমদিকে এই টিকা নিয়ে নানা ধরনের অপপ্রচার, সন্দেহ আর ভয় থাকলেও এখন আর সেই পরিস্থিতি নেই। টিকা নিতে প্রতিদিনই মানুষের আগ্রহ ও নিবন্ধন বাড়ছে। টিকা নেওয়া মানুষের সংখ্যাও প্রতিনিয়ত উর্ধ্বমুখী। এটাও আমাদের আশাবাদী করে তোলে।

এসব কিছুর মধ্যেও কিছু শঙ্কা কাজ করে। সেটা হলো– ভ্যাকসিন নেওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে না চলা। এমনকি যারা এখনও ভ্যাকসিন নেননি তাদের অনেককেও স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায় না। এতে নিজেরাও যেমন হুমকির মধ্যে পড়ে, অন্যদেরও সংক্রমণ ঝুঁকি বাড়ে। এ বিষয়গুলো মাথায় রাখলে সংক্রমণ আরও কমিয়ে আনা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

ভ্যাকসিন কর্মসূচি এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করায় আমরা এর সঙ্গে জড়িত সবাইকে অভিনন্দন জানাই। একইসঙ্গে ভ্যাকসিনের পরবর্তী চালানগুলো যাতে সময়মতো দেশে এসে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। এছাড়াও অন্য কোনো উৎস থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন আমদানি নিশ্চিত করা যায় কিনা তাও সংশ্লিষ্টদের ভেবে দেখতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভ্যাকসিনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা: তথ্যমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

এবার দর্শকের ঘৃণা কুড়াতে চান পূর্ণিমা!

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ফিরলে ফাঁসির দড়ি প্রস্তুত: নাহিদ ইসলাম

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT