চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: নারায়ণগঞ্জে লকডাউন বা কারফিউ চান মেয়র আইভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ন ০৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

করোনাভাইরাস সংক্রমণের অত্যধিক ঝুঁকি থাকায় পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় জরুরি ভিত্তিতে পুরো লকডাউন বা কারফিউ জারির জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

রোববার নাসিকের প্রধান নির্বাহী (সিইও) আবুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়: নারায়ণগঞ্জ একটি শিল্প নগরী। এখানে ইতিমধ্যেই করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় প্রশাসনের সহযোগিতায় কয়েকটি এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে। দিন দিন নাসিকের কয়েকটি এলাকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ইপিজেড, গার্মেন্টস, হোসিয়ারিসহ ভারী শিল্প কলকারখানার পাশাপাশি চাল, ডাল, আটা, ময়দা ও লবণসহ নিত্যপণ্যের পাইকারি বাজার রয়েছে। এটি শ্রমিক অধ্যুষিত এলাকা। ফলে ঘনবসতিপূর্ণ এ এলাকায় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়: এমন অবস্থায় মানুষের জীবন রক্ষার্থে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সার্বিক বিবেচনায় মেয়র জরুরি ভিত্তিতে নাসিক এলাকা লকডাউন অথবা উক্ত এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় কারফিউ জারির জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন।

জানা যায়, নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর (৫৫) মৃত্যুতে শহরের দুটি এলাকা লকডাউন করা হয়েছে। ওই ব্যক্তি সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সুচিন্তানগর এলাকার বাসিন্দা ছিল। এই ঘটনায় ওই ওয়ার্ডের সুচিন্তনগর ও আমবাগান এলাকার প্রায় তিন শতাধিক বাড়ি লকডাউন করেছে প্রশাসন। এর আগে করোনায় বন্দর উপজেলায় আরেক (৫০) বৃদ্ধার মৃত্যু হয়।

গতকাল শনিবার সকাল ৯টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির (৫৫) মৃত্যু হয়।

Reneta

ওই ব্যক্তির ছেলে জানায়, তার বাবার ডেথ সার্টিফিকেটে করোনায় মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর তত্ত্বাবধানে ঢাকার খিলগাঁওয়ে লাশ দাফন করা হয়েছে।

এর আগে, আজ দুপুরে আইইডিসিআর’র নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নারায়ণগঞ্জে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসনারায়ণগঞ্জমেয়র আইভী
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT