চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দ্রুত টেস্ট করে ফলাফল পেতে রিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২৮, জুন ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনাভাইরাস

দেশে করোনাভাইরাস এর সংক্রমণ রোধে উপসর্গ থাকা ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহের পর দ্রুত টেস্ট করে ফলাফল প্রদানের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন আজ বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটি করেছেন। রিটে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

রিটের বিষয়ে আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা জানি ইতিমধ্যে সারাদেশেই করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। কিন্তু এখনো দেশের প্রত্যেক জেলায় পিসিআর ল্যাব না থাকাসহ একাধিক কারণে আক্রান্ত কিংবা উপসর্গ থাকা ব্যক্তির নমুনা সংগ্রহের পর রিপোর্ট পেতে সাত থেকে দশদিন সময় লেগে যাচ্ছে। এতে দেখা যাচ্ছে আক্রান্ত হওয়া অনেকেই পরিপূর্ণ আইসোলেটেড হচ্ছেন না। এর ফলে টেস্টের রিপোর্ট পাবার অপেক্ষায় থাকা হয়ত কোন ‘আক্রান্ত ব্যক্তি’ অজান্তেই অন্যদের সংক্রমিত করে চলেছেন। যার ফলে আক্রান্ত ব্যক্তি নিজে যেমন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ঠিক তেমনই দেশে সংক্রমণ ঝুঁকি বাড়ছে।

তিনি বলেন, এমতাবস্থায় করোনার উপসর্গ থাকা ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহের পর দ্রুত টেস্ট করে ফলাফল প্রদান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তবে এই জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষ এতদিনে কোন পদক্ষেপ না নেয়ায় প্রতিকার পেতে আজ হাইকোর্টে রিটটি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসরিট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT