চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৬৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ২৬, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ১১১তম দিনে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৬৮ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪০ জন মারা গেছেন। এসময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৮ জন।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান।

ডা. নাসিমা বলেন: গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৭৫ টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪৯৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৯১ শতাংশ।

তিনি বলেন: নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৮৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন। মোট আক্রান্তের শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৬১-এ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।

তিনি আরও বলেন: গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৩৮ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ১৩৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭২ শতাংশ।

ডা. নাসিমা বলেন, যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ৯ জন নারী। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৪০ জনের বয়স বিশ্লেষণে দেখা গেছে শূন্য থেকে ১০ বছরের ১ জন, ত্রিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ৬ জন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন, ষাটোর্ধ্ব ১৪ জন, সত্তরোর্ধ্ব ৩ জন, আশি বছরের বেশি বয়সী ১ জন। তাদের মধ্যে ১৪ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন খুলনা বিভাগের, বরিশাল বিভাগের ৪ জন, সিলেট ব্ভিাগের ৩ জন ও রংপুরে বিভাগের ৩ জন রয়েছেন।

Reneta

যে ৪০ জন মারা গেছেন তাদের মধ্যে ৩১ জন হাসপাতালে এবং ৯ জনের মৃত্যু হয়েছে বাসায়।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৯৭ লাখ ২৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৯২ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বিভিন্ন মেয়াদে ছুটি বাড়িয়ে সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দেশের ইতিহাসের দীর্ঘ এ ছুটির পর স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে অফিস-আদালত খোলা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চালু হয়েছে গণপরিবহনও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৪ ঘণ্টাকরোনাভাইরাসগত ২৪ ঘণ্টানিয়মিত স্বাস্থ্য বুলেটিনস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

মিনি ম্যারাথনে অসুস্থ রানার সুব্রত কুমার, পাশে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

প্রথম দিনের উচ্ছ্বাস দ্বিতীয় দিনেই উধাও?

জুলাই ২৫, ২০২৬

ট্রাম্পের হস্তক্ষেপের ব্যাপারে ইনফান্তিনোকে নিয়ে তদন্ত করবে না আইওসি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT