চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দেশে ষাটোর্ধ্ব ১ হাজার ৭৩৫ রোগীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে দেশে মারা যাওয়া ৩ হাজার ৬২৫ জন রোগীর মধ্যে ষাটোর্ধ্ব (৬০-১০০ বছর) ১ হাজার ৭৩৫ জন রয়েছেন। আর এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ দুই হাজার ৮৬৫ জন (৭৯ দশমিক ০৩ শতাংশ) এবং নারী ৭৬০ জন (২০ দশমিক ৯৭ শতাংশ)।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত শূন্য থেকে দশ বছরের মধ্যে মারা গেছেন ১৯ জন, যা দশমিক ৫২ শতাংশ। এগারো থেকে বিশ বছরের মধ্যে ৩৪ জন, যা দশমিক ৯৪ শতাংশ। একুশ থেকে ত্রিশ বছরের মধ্যে ৯১ জন, যা ২ দশমিক ৫১ শতাংশ। ত্রিশোর্ধ্ব ২৩০ জন, যা ৬ দশমিক ৩৪ শতাংশ। চল্লিশোর্ধ্ব ৪৯৩ জন, যা ১৩ দশমিক ৬০ শতাংশ। পঞ্চাশোর্ধ্ব ১ হাজার ২৩ জন, যা ২৮ দশমিক ২২ শতাংশ এবং ষাটোর্ধ্ব (৬০-১০০ বছরের) ১ হাজার ৭৩৫ জন, যা ৪৭ দশমিক ৮৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ষাটোর্ধ্ব ২২ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ১৬ জন, চট্টগ্রাম বিভাগের সাত জন, খুলনা বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের একজন, সিলেট বিভাগের দুইজন এবং রংপুর বিভাগের ছিলেন একজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭৩৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২০৯ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৮৮ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪১ হাজার ২৮৪ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৬১ হাজার ৪৯৩ জনকে।

এতে আরও বলা হয়, প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ৯৫৪ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন এক হাজার ৮২৭ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ১৩ হাজার ৬৪ জন। এখন পর্যন্ত মোট কোয়ারেন্টিন করা হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৯১৫ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ৮৫১ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT