চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দেশে মৃতের সংখ্যা ১শ’ ছাড়ালো, নতুন শনাক্ত ৪৯২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ১০০ জন ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৯২ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৪৮ জনে।

এই সময়ে নতুন করে ১০ জনসহ মোট সুস্থ হয়েছেন ৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান।

তিনি বলেন: প্রাণ হারানো ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ এবং দু’জন নারী। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি গাজীপুরে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনার বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

Reneta

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন এক লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ছয় লাখের বেশি মানুষ।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। রোববার এ ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে পরে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দেশবাসীকে নিজ বাড়িতে থাকার আহ্বান জানানো হয়।

ছুটির সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। তবে কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইডিসিআরকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT