চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দিল্লীতে হাসপাতাল পাচ্ছে না রোগীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ০৮, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব মহামারী করোনাভাইরাসের মারাত্মক প্রকোপে ভারতের রাজধানী দিল্লীতে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। এতে করে হাসপাতালগুলো রোগী ভর্তি করাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ফলে অসহায় হয়ে পড়ছে মানুষ।

বিবিসি জানায়, স্থানীয় গণমাধ্যমে এমন অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে,কোভিড-১৯ এর লক্ষণযুক্ত ব্যক্তিরা রাজধানীর হাসপাতালগুলোতে গিয়ে ফিরে আসছেন। অনেক সিরিয়াস রোগীকে হাসপাতালে ভর্তি করতে না পেরে ঘুরছেন স্বজনরা।

স্থানীয় এক গণমাধ্যম এমন এক ব্যক্তির অভিজ্ঞতার বর্ণনা দেওয়া হয়েছে যে, তার মাকে চারটি হাসপাতালে নিয়ে গিয়েও ভর্তি করাতে ব্যর্থ হয়েছেন। সবগুলো হাসপাতাল মুখ ফিরিয়ে নিয়েছে।

এমন অসংখ্য অমানবিক ঘটনার বর্ণনা দিয়ে বিভিন্ন পরিবারের সদস্যরা ভয়াবহ অবস্থার অভিজ্ঞতা সম্পর্কে টুইট করেছেন।

পরিস্থিতি যখন এমন দুষ্কর তখনই দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক ঘোষণায় বলেছেন, রাজধানীর হাসপাতালগুলো এখন কেবল শহরের বাসিন্দাদের জন্য সংরক্ষিত থাকবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, দিল্লী সরকারের অধীনে ১০,০০০ শয্যা আবাসিকদের জন্য রাখা হবে। তবে, ফেডারেল সরকারের অধীনে থাকা হাসপাতালগুলো অন্যান্য রাজ্যের রোগীদের জন্য ব্যবহৃত হতে পারে।

দিল্লীতে এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছে ২৭ হাজার এবং মারা গেছে ৭৬১ জন। পুরো ভারতে করোনা আ্ক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৬১১ জন, যা বিশ্বের পঞ্চম সর্বোচ্চ সংখ্যা।

দিল্লীতে শীর্ষ চিকিত্সকদের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি স্থানীয় সাংবাদিকদের সতর্ক করে বলেছেন, যদি ভারতের সবকিছু এভাবে পরিচালিত হয়, তাহলে জুনের শেষের দিকে দিল্লীতে ১ লক্ষ কোভিড -১৯ রোগী হয়ে যাবে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

একদিকে রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে অন্যদিকে ভারত আজ থেকে কঠোর লকডাউন আরো শিথিল করার পদক্ষেপ নিয়েছে।

ট্যাগ: করোনাভাইরাসদিল্লিভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মেডেল পেলেন বাংলাদেশ নৌবাহিনীর ১১০ সদস্য

পরবর্তী

রোগীরা কেন হাসপাতালে চিকিৎসা পাবে না?

পরবর্তী

রোগীরা কেন হাসপাতালে চিকিৎসা পাবে না?

৪৫ এ শিল্পা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT