চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: চীনে প্রচলিত চিকিৎসায় সুস্থ ৯০% আক্রান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীনে করোনাভাইরাস সংক্রমিতদের সারিয়ে তুলতে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন (টিসিএম) ভালো কাজ করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির ডেপুটি চিফ অফ মিশন (ডিএসএম) হুয়ালং ইয়ান।

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেছেন: করোনা আক্রান্তদের শরীরে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনে (টিসিএম) ব্যবহারে ভালো ফলাফল পাওয়া গেছে। প্রায় ৯০ শতাংশ আক্রান্তই এখন পর্যন্ত সুস্থ।

বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে হুয়ালং জানিয়েছেন: চীনে ৭৪ হাজার ১৮৭ জন করোনা আক্রান্ত ব্যক্তির ওপর টিসিএম চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ করা হয়। সেখানে ৯১.৫ শতাংশ মানুষই সুস্থ হয়ে উঠেছেন।

Banglabid

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বেইজিং বিশ্ববিদ্যালয়ের চাইনিজ মেডিসিন বিভাগের উপ-প্রধান ওয়াং ওয়েই জানান, টিসিএমে কোভিড-১৯ মহামারীর মৃত্যুর হার কমছে এবং অসুস্থদের সুস্থতার হার উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করার প্রমাণ মিলছে।

ওয়াং আরও বলছেন, রোগের লক্ষণসমূহ, রোগ সূচনার সময়, অঞ্চল এবং মৌসুম এবং অন্যান্য বিষয়গুলোর ওপর ভিত্তি করে টিসিএম চিকিৎসা চালানো যেতে পারে। এছাড়াও অতি দ্রুত এর ক্লিনিক্যাল ব্যবহারে একটি চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে।

তিনি বলেন, মহামারীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য টিসিএমের ক্লাসিক ও সমৃদ্ধ অনেক বই রয়েছে, আমাদের এসব বই সম্পর্কে আরও গভীরভাবে পড়া ও গবেষণা করা উচিত। আর তা অবশ্যই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্পের মাধ্যমে।

Reneta

টিসিএম এবং পাশ্চাত্য মেডিসিনের সম্মিলিত ব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ এর ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিয়েও গবেষণা করার ওপর জোর দেন তিনি।

করোনাভাইরাসে চীন আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৭৩৫ জন। আর মারা গেছে ৪ হাজার ৬৩২ জন। তবে আক্রান্তদের অনেকেই চীনের প্রাচীন এই ওষুধ সেবন করে সুস্থ হয়ে উঠছে বলে দাবি করা হচ্ছে। উহানের অধিকাংশ রোগী টিসিএম সেবনে উপকৃত হচ্ছেন বলছেন বিশেষজ্ঞরা।

উত্তর-পূর্ব চীনের হিলংজিয়াং প্রদেশের হারবিন ফার্মাসিউটিক্যাল গ্রুপের একটি কারখানায় ট্রেডিশনাল চাইনিজ ওষুধ তৈরি করতে দেখা গেছে বলে জানিয়েছে সিনহুয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT