চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: চিকিৎসকের পর এবার এক ব্যাংকারের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

চিকিৎসকের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মুজতবা শাহরিয়ার নামের একজন ব্যাংক কর্মকর্তা। তি‌নি বেসরকারি দি সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। করনোয় দেশে এটিই কোনো ব্যাংকারের মৃত্যুর প্রথম ঘটনা।

‌রোববার ব্যাংকের সং‌শ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গে‌ছে।

জানা যায়, মুজতবা শাহরিয়ার বেশ কিছুদিন সর্দি কাশি এবং জ্বরে ভুগ‌ছি‌লেন। করোনা সন্দেহ হলে দুবার পরীক্ষাও করেছিলেন তিনি। কিন্তু দুবারই ফলাফল নেগেটিভ আসে। প‌রে প‌রি‌স্থি‌তির অবন‌তি হ‌লে শ‌নিবার (২৫ এপ্রিল) সর্দি কাশি এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর আবারও পরীক্ষা করা হয়।

Banglabid

প্রাথমিকভাবে চি‌কিৎসকরা জানিয়েছিলেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। পাশাপাশি পরিবারকে আক্রান্তের সঙ্গে সাক্ষাৎ না করার পরামর্শ দেয়া হয়েছিল। কিন্তু চূড়ান্ত রিপোর্ট আসার আগেই রোববার সকালে মৃত্যুবরণ করেন শাহরিয়ার। মৃত্যুকা‌লে তার বয়স হয়েছিল ৪০ বছর। মুজতবা শাহরিয়ার মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।

প‌রে বাদ জোহর তালতলা কবরস্থানে মরদেহ দাফন করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে করোনা রোগী দাফনের বিশেষজ্ঞ দল।

জানা গেছে, মুজতবা শাহরিয়ারের ডেথ সার্টিফিকেটের অপেক্ষায় রয়েছে সি‌টি ব্যাংক। এটি হাতে পাওয়ার পরই পারিবারিক সহযোগিতার কার্যক্রম শুরু করা হবে।

Reneta

গত সপ্তাহে করোনায় আক্রান্ত ব্যাংকারদের স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পদক্রম অনুযায়ী ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্য বীমা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়। তবে কোনো ব্যাংক কর্মকর্তা মৃত্যুবরণ করলে তার ৫ গুণ টাকা পরিবারকে হস্তান্তর করার নির্দেশনা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লকডাউনে পরিবার ও দেশ বদলের সঙ্গী হওয়ার দারুণ সুযোগ

পরবর্তী

‘১০ টাকার সদাই’ কিংবা নজিমুদ্দিনের ভিক্ষার টাকা

পরবর্তী

‘১০ টাকার সদাই’ কিংবা নজিমুদ্দিনের ভিক্ষার টাকা

রমজান নাকি রামাদান

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT