চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: চাঁপাইনবাবগঞ্জে ৪০ বাড়ি লকডাউন

আশরাফুল ইসলাম রন্জুআশরাফুল ইসলাম রন্জু
২:১৩ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২০
- সেমি লিড, চাঁপাইনবাবগঞ্জ, জনপদ
A A

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত হওয়ায় ৪০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার রাতে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহাম্মদপুর কবিরাজপাড়া গ্রামের ৩৫ বছরের এক যুবকের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২জন।

সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর এলাকায় প্রথমে একজন করোনা রোগী শনাক্ত হয়। করোনা শনাক্ত রোগীরা ২জনই নারায়ণগঞ্জ থেকে আসা। প্রথম জন ১৫ এপ্রিল এবং ২য় জন ১৬ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে আসে। তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল থেকে পরীক্ষায় পজেটিভ রেজাল্ট আসে।

এ ঘটনায় চরমোহনপুর এলাকার ১০টি বাড়ি এবং মহারাজপুর কবিরাজপাড়ার ৪০টি বাড়ি লকডাউন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসন। এর মধ্যে প্রথম সনাক্ত করোনা রোগী নারায়ণগঞ্জ জজ কোর্টের এমএলএসএস এবং দ্বিতীয় জন পেশায় রাজমিস্ত্রী।

এ বিষয়ে মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ এজাবুল হক বুলি জানান, মহারাজপুর ইউনিয়নের ঢাকা ফেরৎ এক যুবকের করোনা রেজাল্ট পজেটিভ এসেছে। তাৎক্ষণিক আশপাশের ৪০ বাড়ি লকডাউন করা হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে সার্বক্ষণিক তদারকি ও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, যেন কেউ ঘর থেকে বের না হয় এবং ওই বাড়ির সাথে কেউ যোগাযোগ রাখতে না পারে।

Reneta

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহাম্মদপুর কবিরাজপাড়া গ্রামের ওই বাসিন্দা, নির্মাণ শ্রমিক ১৬ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জে আসেন। এরপর থেকে তিনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। ১৭ এপ্রিল স্যাম্পল গ্রহণের পর মঙ্গলবার রাজশাহী পিসিআর ল্যাব থেকে তার রির্পোট পজেটিভ আসে।

এর আগে সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার এক যুবকের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। তিনি জানান, তার দেহে করোনা কোন উপর্সগ ছিলোনা। ১৯ এপ্রিল থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ওই নির্মাণ শ্রমিকের রিপোর্ট পজেটিভ আসার পর মহারাজপুরের কবিরাজপাড়ার ৪০টি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই এলাকায় জনসাধারণের চলাচলের উপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইএসজি দক্ষতা উন্নয়নে কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্ট্যাক্ট

মে ৫, ২০২৬

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT