চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: চট্টগ্রামে চিকিৎসকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২৪, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সমিরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার দুপুর চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে: মে মাসের মাঝামাঝি করোনায় আক্রান্ত হবার পর গত ২৬ মে চট্টগ্রামে তাকে প্রথম প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল। চিকিৎসার পর তার করোনা নেগেটিভ আসে।

এরপর চমেক হাসপাতালের আইসিইউতে প্রায় দুই সপ্তাহ চিকিৎসায় কিছুটা সুস্থ হন। ১৫ জুন চমেক থেকে বেসরকারি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের কেবিনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে সকালে তার ফুসফুসের জটিলতা দেখা দেয়। অক্সিজেন স্যাচুরেশান কমে যায়। তখন লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। তবে ফুসফুস আক্রান্ত হওয়ার কারণে আজ বেলা দুইটার দিকে তিনি মারা যান।

ভালো এবং মানবিক আচরণের জন্য চট্টগ্রামের আপামর মানুষের কাছে জনপ্রিয় ছিলেন চিকিৎসক সমিরুল ইসলাম। অধ্যাপক সমিরুল ইসলামের হাতেই সুস্থ হন হাজার হাজার রোগী।

অধ্যাপক ডাক্তার সমিরুলের স্ত্রী চমেক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মুনা ইসলাম এবং দুই সন্তানও করোনা পজিটিভ ছিলেন। তারা বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT