চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রশংসায় চীনের চিকিৎসা বিশেষজ্ঞরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ১৬, জুন ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

সফররত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল করোনাক্রান্ত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা প্রদান এবং করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) ব্যবস্থাপনা ও চিকিৎসা প্রটোকলের ভূয়সী প্রশংসা করেছেন।

সম্প্রতি প্রতিনিধিদলের সদস্যরা সিপিএইচ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা চিকিৎসক এবং পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

সিপিএইচ কর্তৃপক্ষ শুধু করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা প্রদান নয়, করোনা ভাইরাস প্রতিরোধে গ্লাভস, মাস্ক, পিপিইসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী ব্যবহারের সঠিক পদ্ধতির ওপরও বায়োসেফটি ও বায়োসিকিউরিটি বিষয়ক সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজন করছে।

ফলে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং পুলিশসহ অন্যান্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্যন্ত কম।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশনায় সিপিএইচ এ কোভিড আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ফলে, ইতোমধ্যে এ হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থতা লাভ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পরবর্তী

রেড জোন এলাকার তালিকা পেলেই দ্রুত বাস্তবায়ন করা হবে: তাপস

পরবর্তী

রেড জোন এলাকার তালিকা পেলেই দ্রুত বাস্তবায়ন করা হবে: তাপস

সৎকারের ভয়ে মহাসড়কের পাশে মরদেহ ফেলে গেলো বাবা ভাই!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT