চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কানাডায় স্মার্ট অ্যাপে পরীক্ষা

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১২:৪৭ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে কানাডার মন্ট্রিয়ল শহরের দ্য জুইস জেনারেল হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা স্মার্টফোন অ্যাপ্লিকেশন ব্যবহারের উদ্যোগ নিয়েছেন।

মন্ট্রিয়াল গেজেট থেকে জানা যায়, এই অ্যাপের মাধ্যমে হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তি তার মোবাইল ফোনের স্ক্রিনে প্রাথমিকভাবে রোগীর গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষণ পর্যবেক্ষণ করতে পারবেন।

করোনার বিরুদ্ধে যুদ্ধে এ অ্যাপটি ‘গেম–চেঞ্জিং’ অ্যাপ হয়ে উঠতে পারে বলে দাবি করেছে মন্ট্রিয়ল গেজেট।

মন্ট্রিয়াল–ভিত্তিক স্বাস্থ্য প্রযুক্তি সংস্থার সহযোগিতায় তেল আবিবের আইটি প্রতিষ্ঠান এই মেডিকেল-গ্রেড অ্যাপটি তৈরি করেছে।

যদিও অ্যাপটি করোনাকে মাথায় রেখে তৈরি করা হয়নি। তবে দ্য জুইস জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ করোনা মোকাবিলায় অ্যাপটি ব্যবহার করবে বলে জানা গেছে।

আগামী সপ্তাহের শুরুর দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগে আসা রোগীর শ্বাসকষ্টের সমস্যার লক্ষণগুলো শনাক্ত করতে অ্যাপটি ব্যবহার করবে।

Reneta

রোগীকে স্পর্শ না করে স্বাস্থ্যকর্মীরা রোগীর মুখের সামনে স্মার্টফোনটি ধরে রাখবেন। এক মিনিটেরও কম সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনটি রোগীর তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ পরিমাপ করবে। এগুলো হচ্ছে হার্টবিট, শ্বাস–প্রশ্বাসের মাত্রা ও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা।

এ তিনটি বিষয়ে রোগীর অবস্থান খারাপ হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

করোনা ওয়ার্ডে থাকা রোগীদেরও অ্যাপটি ব্যবহার করতে দেওয়া হবে। তাঁরা নিজেরাই তাঁদের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো পর্যবেক্ষণ করতে পারেন। এতে সেবা প্রদানকারী ব্যক্তিদের সংশ্লিষ্ট ওয়ার্ডে ঘন ঘন প্রবেশ করতে হবে না। চিকিৎসকদের গ্লাভস, মাস্ক ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের ব্যবহার অপেক্ষাকৃত কম হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাপ্লিকেশনটির যথাযথ পরীক্ষা–নিরীক্ষা সম্পন্ন করারা পর কুইবেক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। প্রাদেশিক সরকার আগামী কয়েক মাস করোনা মোকাবিলায় প্রদেশজুড়ে এই স্মার্টফোন প্রযুক্তি চালু করার কথা বিবেচনা করছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মাস কয়েক আগে এ অ্যাপটি ব্যবহার করতে পারলে পরিস্থিতি এত গুরুতর হতো না। কারণ, ব্যবহারকারী ঘরে বসেই নিজের শারীরিক অবস্থা জানতে পারতেন। করোনার লক্ষণ দেখলে ঘরে বসেই নিজেকে বিচ্ছিন্ন করতে পারতেন। এতে কিছুটা হলেও করোনার সংক্রমণ ঠেকানো যেত।

সিআইইউএসএসের পরিচালক (ডিজিটাল) ডা. জাস্টিন ক্রস বলেছেন, নতুন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জুইস জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে না এসেও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ পরীক্ষা করতে পারবেন।

কানাডায় এখন পর্যন্ত ২২,১৪৮ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৫৬৯ জন আর সেরে উঠেছেন ৬০১৩ জন। কানাডার আলবার্টার এডমেনটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং ব্রিটিশ কলম্বিয়ায় প্রবাসী বাঙ্গালীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে টরন্টো এবং অটোয়ায় ইতিমধ্যে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা পরীক্ষাকরোনাভাইরাসকানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬

পর্দা নামলো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস কাপ ও যৌথ ট্রেনিং প্রোগ্রামের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT