চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কানাডায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১:৩৯ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যু সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কানাডায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২ জন আর মারা গেছেন ৩৫ জন।

কানাডায় এখন পর্যন্ত ১২,৩৭৫ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২০৮ জন আর সেরে উঠেছেন ২১৮৬ জন।

অন্টারিও প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,২৫৫ জন; যার মাঝে সুস্থ হয়েছেন ১,০২৩ জন ও মারা গেছেন ৬৭ জন।

তবে স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের অভিযোগ, আরও কয়েকজন মারা গেছেন, যা প্রাদেশিক কর্মকর্তরা যুক্ত করেননি।

অন্টারিও স্বাস্থ্য নির্বাহী ম্যাট অ্যান্ডারসনের বলেছেন, প্রদেশব্যাপী করোনা আক্রান্তদের জন্য ৪০০ নিবিড় পরিচর্যার শয্যা তথা ‘আইসিইউ বেড’ রয়েছে, যার সংখ্যা দ্রুতই ৯০০ -এ উন্নীত করা সম্ভব।

বিশেষজ্ঞদের ধারণা, করোনা প্রতিরোধে অন্টারিও প্রাদেশিক সরকারের গৃহীত পদক্ষেপগুলো অব্যাহত থাকলে দুই বছর জীবনচক্রের জীবাণুর প্রার্দুভাবে মৃত্যু সংখ্যা ৩ থেকে ১৫ হাজারের মধ্যে ধরে রাখা সম্ভব হবে।

Reneta

শুক্রবার ‘কোভিড-১৯’ সংক্রান্ত পূর্বাভাষে এই সংখ্যাটি জানানো হয়। পূর্বাভাষের মডেলে বলা হয়, যদি সরকার তা পরিপূর্ণ ব্যর্থ হয়, তাতে আগামী দুই বছরে মৃত্যু সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাবে।

এক সংবাদ সম্মেলনে অন্টারিও জনস্বাস্থ্য বিভাগের প্রধান নির্বাহী ডা. পিটার ডনেলি বলেন, এই রোগের বিস্তৃতির পুরোটাই নির্ভর করছে জনগণের ওপর। একই সঙ্গে কিভাবে তার প্রার্দুভাবটি জনগণ ধারণ করেছে তার ওপর। সেজন্য সংখ্যা হ্রাসের বিষয়টিতে গুরুত্বারোপ করুন।

আলবার্টার প্রিমিয়ার জেসন কেনি তার নিয়মিত ব্রিফিংয়ে করোনা ভাইরাসের দুর্যোগের এই মুহূর্তে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান এবং ধন্যবাদ জানান যারা ইতিমধ্যে এগিয়ে এসেছেন তাদের। আলবার্টার চীফ মেডিকেল অফিসার ডাক্তার ডিনা হিন স সামাজিক দুরত্ব বজায় রেখে ধৈর্যের সাথে সবাইকে পরিবার-পরিজন নিয়ে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন।।

কানাডার আলবার্টার এডমেনটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং ব্রিটিশ কলম্বিয়ায় প্রবাসী বাঙ্গালীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

কানাডায় প্রায় এক লাখ বাংলাদেশীর বসবাস। বাংলাদেশী ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে প্রায় ৮৫০০। বাংলাদেশ হাইকমিশনার মিজানুর রহমান এক ভিডিও বার্তায় প্রবাসী বাঙালিদের কনস্যুলার সেবা ডাকযোগে অব্যাহত রয়েছে বলে জানান। বাংলাদেশী ছাত্রছাত্রীদের সহায়তা দিতে হটলাইন চালু করতে যাচ্ছে টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট। করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশী শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে এই হটলাইন চালু করা হচ্ছে। দুএকদিনের মধ্যেই টোল ফ্রি এই হটলাইনের নম্বর ঘোষণা করা হবে।

কানাডায় প্রবাসী বাঙালিরা একে অপরের সহযোগিতা এগিয়ে আসছেন। কমিউনিটি লিডাররা খবর নিচ্ছেন, ইমেইলের মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে সচেতন করছেন সবাইকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসকানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬

পর্দা নামলো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস কাপ ও যৌথ ট্রেনিং প্রোগ্রামের

আগস্ট ২, ২০২৬
২ আগস্ট সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১৪

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT