কক্সবাজারের ল্যাবে পরীক্ষা করা রিপোর্টে নতুন করে আরো ১৭ জনের করোনা
পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে কক্সবাজার জেলায় ১৩ জন এবং বান্দরবান জেলার ৪
জন। কক্সবাজার জেলার মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৫ জন, পেকুয়া উপজেলায় ২
জন, উখিয়া উপজেলায় ২ জন এবং চকরিয়া উপজেলায় ৪ জন।
এ নিয়ে কক্সবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হল ৩৬ জন।
বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের
অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।
তিনি বলেন, রোববার কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে মোট ১২৩ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষা করার পর বুধবার দুপুর পর্যন্ত রিপোর্টে ১৭ জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়।
এর মধ্যে কক্সবাজার জেলায়
১৩ জন। অপর ৪ জন বান্দরবান জেলার বাসিন্দা।
এনিয়ে কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হিসেবে ৩৬ জনকে শনাক্ত করা হয়েছে। যদিও এ পর্যযন্ত কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় হওয়া আক্রান্তের সংখ্যা ৪২ জন। অপর ৬ জন বান্দরবান জেলার বাসিন্দা।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া আরও বলেন, গত ২৯ দিনে মোট ১২৫০ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। আক্রান্ত ওই ৪২ এর মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে ৪ জন, উখিয়ায় ৬
জন, রামু ১ জন, চকরিয়ায় ৬ জন, কক্সবাজার শহরে ৭ জন এবং পেকুয়ায় ২ জন। বাকি ৬ জন বান্দরবান জেলার।







