করোনাভাইরাস: এসময়ে বিয়ের আয়োজন, ৮০ হাজার টাকা জরিমানা করল র্যাব

ঢাকার একটি রাস্তার মানচিত্র যেখানে ন্যাশনাল হাইওয়ে সংযোগের মাধ্যমে বিভিন্ন স্থান দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যে কোন ধরনের সামাজিক অনুষ্ঠান ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নির্দেশ অমান্য করে বিয়ের আয়োজন করায় বর-কনে পক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৪) ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাজধানীর আমিন বাজার এলাকায় বিয়ের আসরে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল চ্যানেল আই অনলাইনকে জানান, আমিনবাজারের সালেহপুর এলাকায় বিয়ের খবর পেয়ে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় বর ও কনে পক্ষের ৮ জনকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।






