চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: এখনও সচেতনতা জরুরি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:১৮ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২০
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

ফাইল ছবি

করোনাভাইরাস এখনও বিশ্বব্যাপী স্বীয় দাপট অব্যাহত রেখেছে। কিছু কিছু জায়গায় সংক্রমণ ও মৃত্যুর হার যদিও কিছুটা কমে এসেছে, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও গত ক’দিন ধরেই সংক্রমণ ও মৃত্যুর হার ওঠানামা করছে।

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ২০৮তম দিনে দেশে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ২০ শতাংশ। গতকাল এই হার ছিল ১০ দশমিক ৭১ শতাংশ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ মারা গেছেন ২১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ২৭২। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৪৪ শতাংশ।

এ সংখ্যা একেবারে কম নয়। লকডাউনের সময় মৃতের সংখ্যা আরও বেশি ছিল। এখনকার পরিস্থিতিও স্থিতিশীল নয়, বরং শঙ্কার। কিন্তু আমাদের অসচেতনতা ও কার্যক্রমে শঙ্কা আরও বাড়ছে। বেশিরভাগ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এর আগে দু’বার করোনাভাইরাসের সর্বোচ্চ সংক্রমণ পর্যায় দেখেছে যুক্তরাষ্ট্র। এবার দেশটিতে তৃতীয় ধাপে সংক্রমণের আশঙ্কা দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভারতে একদিনে ১হাজার ১শর বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। ব্রাজিলে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসলেও মেক্সিকোতে আবারও বেড়েছে করোনার প্রকোপ। দেশটিতে বুধবার মৃত্যু হয়েছে সাড়ে পাঁচশোর বেশি মানুষের। সুতরাং আমাদের আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই।

অন্যদিকে ভ্যাকসিন পেতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ কাজ করছে। ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। বলেছেন: ‘বাংলাদেশ করোনা ভ্যাকসিনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। ভ্যাকসিনের দৌঁড়ে এগিয়ে থাকা প্রতিটি দেশের সাথে যোগাযোগ হচ্ছে।’ করোনাভাইরাস এর ভ্যাকসিন আগেভাগে পেতে প্রয়োজনে অগ্রিম অর্থায়ন করতে হবে। কারিগরি জ্ঞান ও সার্বিক সহায়তা পেলে বাংলাদেশে এর উৎপাদন সম্ভব বলে আমরা মনে করি। এজন্য আমাদের দেশের মানসম্মত ওষুধ কোম্পানিগুলোকেও উৎপাদনে সক্ষম হতে সহযোগিতা করা যেতে পারে। এমনটা করা গেলে সহজেই ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত হবে।

তবে এখনও বিশ্বের কোথাও যেহেতু করোনাভাইরাস এর ভ্যাকসিন আসেনি, তাই এ বিষয়ে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। করোনা সংক্রমণ প্রতিরোধে যার যার অবস্থান থেকে সচেতনভাবে সবাইকে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT