চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: আরও এক পুলিশ কর্মকর্তার মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ০২, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস ডিজিজ বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও একজন পুলিশ কর্মকর্তা মারা গেছেন। তার নামা সুলতানুল আরেফিন (৪৪)। এই নিয়ে কোভিডে আক্রান্ত পঞ্চম পুলিশ সদস্যের মৃত্যু হলো।

সুলতানুল রাজধানীর মিরপুরের ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে এসআই হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার সকালে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশলাইন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সুপার হাসান উল হায়দার বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে জানান, সুলতানুল আরেফিন সকাল ৬টা ৫৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‘‘তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩০ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল তার।’’

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধের সম্মুখযোদ্ধা আরও এক পুলিশ সদস্য দায়িত্ব পালনকালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করলেন।’

Reneta

‘‘দেশ ও জনগণের কল্যাণে আত্ম-উৎসর্গকারী এই পুলিশ সদস্য সাব ইন্সপেক্টর (এসআই) সুলতানুল আরেফিন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন।’’

তিনি আরও জানান, সুলতানুল আরেফিনের করোনাভাইরাস ধরা পড়ার পর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শনিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সুলতানুলের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

এর আগে বাংলাদেশ পুলিশের আরও চার সদস্য করোনাযুদ্ধে আত্মোৎসর্গ করেন।

তারা হলেন; ওয়ারী ট্রাফিক পুলিশের জসিম উদ্দিন, ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট দক্ষিণ বিভাগের এএসআই মো. আবদুল খালেক, ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই নাজির উদ্দিন।

এদের মধ্যে গত বৃহস্পতিবার রাজধানীতে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা যান এক কর্মকর্তাসহ ২ পুলিশ সদস্য। তারা হলেন, ডিএমপি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট দক্ষিণ বিভাগে কর্মরত এসআই আব্দুল খালেক। অন্যজন ডিএমপি ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ।

তার আগে গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জসিম উদ্দিন (৪০) নামের একজন পুলিশ কনস্টেবল মারা যান। জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।

বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা  ৮ হাজার ২৩১ জন। প্রাণ হারিয়েছে ১৭০ জন এবং সুস্থ হয়েছেন ১৭৪ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসপুলিশ সদস্যের মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT