চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়লো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

দেশে করোনাভাইরাস এর বিস্তার ঠেকাতে সরকার ঘোষিত ছুটির মেয়াদ আবারও বাড়লো। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।

এর আগে সাধারণ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১১ তারিখ পর্যন্ত ছুটি থাকলেও সঙ্গে এবার যোগ হলো ১২ ও ১৩ এপ্রিলের ছুটি। এর সঙ্গে ১৪ এপ্রিলে নববর্ষের ছুটিও নির্বাহী আদেশে যুক্ত থাকবে।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

তবে জরুরি পরিসেবাসমূহ যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেটের ক্ষেত্রে এই ব্যবস্থা প্রযোজ্য হবে না।

তাছাড়া কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানী, সংবাদপত্র, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। জরুরি প্রয়োজনে অফিসসমূহ খোলা রাখা যাবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, প্রয়োজনে ওষুধশিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প কলকারখানা খোলা রাখা যাবে। মানুষের জীবন ও জীবিকার স্বার্থে রিক্সা-ভ্যানসহ যানবাহন, বাস, ট্রেন পর্যায়ক্রমে চালু করা হবে। ছুটিকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশনা প্রদান করবে।

Reneta

করোনা পরিস্থিতিতে গত ২৬শে মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথমবার সরকারী ছুটি ঘোষণা করে সরকার। পরে সেটা বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। যার সঙ্গে ১০ ও ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও যোগ ছিলো। এবার তৃতীয় দফায় বাড়ানো হলো ছুটির মেয়াদ।

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন এবং মারা গেছেন ৯ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী সেটা মহামারীর রূপ ধারণ করে। সারা বিশ্বে রোববার পর্যন্ত এই রোগে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। আর প্রাণ হারিয়েছে ৬৫ হাজারেরও বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসছুটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেউ যেন ঢাকায় প্রবেশ বা বের হতে না পারে: আইজিপি

পরবর্তী

করোনাভাইরাস: নিম্ন আয়ের মানুষের পাশে আব্দুল মোনেম লিমিটেড

পরবর্তী

করোনাভাইরাস: নিম্ন আয়ের মানুষের পাশে আব্দুল মোনেম লিমিটেড

করোনাভাইরাস: বৈশাখী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন পররাষ্ট্র ক্যাডাররা

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT