চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাসে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ণ ১১, জুন ২০২০
- লিড নিউজ, অর্থনীতি
A A
সংসদ অধিবেশন

মহামারি করোনাভাইরাস এর (কোভিড-১৯) কারণে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার ও অতীতের উন্নয়নের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ নিয়েই আজ উপস্থাপন করা হচ্ছে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট।

দেশের ৪৯তম এই বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি হবে অর্থমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় বাজেট উপস্থাপন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। তার আগে মন্ত্রিসভার অনুমোদন হবে এবং পরে ওই প্রস্তাবে সই করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।

Banglabid

করোনায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক জনবল ও সংসদ সদস্যদের নিয়েই বাজেট উত্থাপন করা হবে।

জানা গেছে, করোনার কারণে অতিরিক্ত খরচ মাথায় রেখে এবারের প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এটি চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৩ দশমিক ২৪ শতাংশ বেশি। টাকার অংকে যা ৬৬ হাজার ৪২৩ কোটি টাকা বেশি। চলতি (২০১৯-২০) অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হলেও পরবর্তীতে সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা।

নতুন এ বাজেটের আকার চলতি ২০১৯-২০ অর্থবছরের ন্যায় জিডিপির (মোট দেশজ উৎপাদন) ১৭ দশমিক ৯ শতাংশ।

Reneta

এবারের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা হচ্ছে ৩ লাখ ৩০ হাজার ৩ কোটি টাকা। যেটাকে অনেক বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছে এনবিআর।

এ ছাড়া কর বহির্ভূত অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৪৮ হাজার কোটি টাকা।

এবারের বাজেটে মোট ঘাটতির পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৬ শতাংশ। বাজেটে এটি হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট ও আজকের বাজেটের পরিমাণ বিশ্লেষণ করে দেখা গেছে, ওই সময় বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। ওই বাজেট দিয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং তখনকার অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্বে থাকা প্রয়াত তাজউদ্দীন আহমদ। উন্নয়নের ধারাবাহিকতায় স্বাধীনতার ৪৯ বছরের ব্যবধানে সেই বাজেট ৭২২ গুণের চেয়েও বেশি বেড়ে হয়েছে এখন ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরে হয়তো বাজেটের আকার হবে ৬ লাখ কোটি টাকা।

তবে গতিশীল এই অর্থনীতিকে বছরের শুরুতেই থমকে দিয়েছে করোনা। তাই এই বাজেট সুষ্ঠুভাবে বাস্তবায়নে সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: তরতর করে বড় হওয়া প্রবৃদ্ধি ধরে রাখা। কারণ ইতোমধ্যে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে মাত্র ১ দশমিক ৬ শতাংশ। যদিও এবার ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া বিনিয়োগ সংকট, সুশাসনের ঘাটতি, ব্যাংকিং খাতের দুরবস্থা, রাজস্ব আদায় বাড়ানো, বৈদেশিক লেনদেন ঘাটতিসহ অনেক বাধা অতিক্রম করতে হবে।

জানা গেছে, আজ বাজেট ও অর্থ বিল উত্থাপন হবে। এরপর ১২ ও ১৩ জুন সংসদের বৈঠক মুলতবি রাখা হবে। ১৪ জুন রোববার সম্পূরক বাজেটের ওপর আলোচনা। এদিন থেকে প্রতিটি কার্যদিবস সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।

১৫ জুন সোমবার সম্পূরক বাজেটের ওপর আলোচনা, নির্দিষ্টকরণ সম্পূরক বিল পাস। ১৬ জুন মঙ্গলবার ও ১৭ জুন বুধবার মূল বাজেটের ওপর আলোচনা হবে।

১৮ থেকে ২১ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি। ২২, ২৩ ও ২৪ জুন বাজেটের ওপর আলোচনা। ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি। ২৯ জুন বাজেটের ওপর সমাপনী আলোচনা এবং অর্থবিল পাস। ৩০ জুন মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস। ৮ অথবা ৯ জুলাই অধিবেশনের সমাপ্তি ঘটবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবার ফিরে এলেন তিনি

পরবর্তী

করোনাভাইরাস: ব্রাজিলে একদিনেই ৩৩ হাজার শনাক্ত, মৃত্যু ১৩শ’

পরবর্তী

করোনাভাইরাস: ব্রাজিলে একদিনেই ৩৩ হাজার শনাক্ত, মৃত্যু ১৩শ’

বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিয়ম ‘শিথিল’ করছে আইসিসি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬

‘এই আসরে হারলেও আসে-যায় না’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

আগস্ট ৩১, ২০২৬

প্রতিপক্ষ ভালো, ‘ফাইট’ করতে চান বাংলাদেশ অধিনায়ক

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT