চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাসে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ভারতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ৩০, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এক মাসের ব্যবধানে ভারতে করোনাভাইরাসে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরইমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ। মৃত্যু হয়েছে ১৭ হাজার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণহানি ঘটেছে ৪১৭ জন এবং আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৩৩৯ জন। যা একদিনে বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ।

তবে গত মে মাস থেকে বরাবরের মতো মৃত্যু এবং আক্রান্তের দিক দিয়ে এগিয়ে আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে একদিনে মারা গেছে ৭২৭ জন। তারপরের অবস্থান যুক্তরাষ্ট্রের,দেশটিতে গত কয়েক মাস করোনার তাণ্ডবের পর মঙ্গলবার মারা গেছে ৩৪৬ জন, মেক্সিকোতে ২৬৭, পেরুতে ১৮৭ ও ইরানে ১৬২ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি চার লাখ ৭ হাজার ৮৫৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬০ হাজার ৯৮৫ জন। এছাড়া বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৮ হাজার ৭৭ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪১৫ জন। এছাড়া করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৬৪ হাজার ৩৫৫ জন।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে করোনা পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায়, সংক্রমণের বিস্তার সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে দেশটির মহারাষ্ট্র রাজ্যে। এরপরই দিল্লি, গুজরাট, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ রাজ্যে

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। সংক্রমণের দিক থেকে ১৮ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৮০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৮৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৭৮০ জন।

এমন পরিস্থিতিতে সোমবার হতাশার কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস।তিনি বলেছেন, ‘নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ মহামারির অবসানের সম্ভাবনা তো দূরের কথা, বিশ্ব এখনো করোনার সবচেয়ে খারাপ দিকটা এখনো দেখেইনি’।

Reneta

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবাংলাদেশেবিশ্বব্যাপীব্রাজিলভারতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিল্ম ক্যারিয়ারের ২৮ বছর পূর্তি, যা বললেন শাহরুখ

পরবর্তী

ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘দিল বেচারা’, ‘লক্ষ্মী বম্ব’ সহ সাত ছবি

পরবর্তী

ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে 'দিল বেচারা', 'লক্ষ্মী বম্ব' সহ সাত ছবি

সৈকতের ১০০ দিনের মানবিক লড়াই

সর্বশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT