করোনাভাইরাসের সবচেয়ে মারাত্মক ধরণের সাথে পাঁচটি নতুন জিনের সম্পর্ক আছে বলে দাবি করেছেন একদল বিজ্ঞানী।
শুক্রবার গবেষক দলটি বলেছেন, বর্তমানের কিছু ওষুধ দিয়েও কোভিড-১৯ আক্রান্ত গুরুতর রোগীদের করোনার চিকিৎসা করা যাবে।
রয়টার্সের তথ্য মতে, গবেষক দলটি যুক্তরাজ্যের ২০৩টি আইসিইউতে থাকা ২৭ হাজার করোনা রোগীর ডিএনএ পরীক্ষা করেছেন। তারা দেখতে পান দুটি অণু প্রক্রিয়াতে জড়িত পাঁচটি জিন রয়েছে। বলা হয়েছে তাদের অবস্থান অ্যান্টিভাইরাল ইমিউনিটি এবং ফুসফুস প্রদাহে – অনেক গুরুতর অবস্থায় ছিল।
এডিনবার্গ ইউনিভার্সিটির একাডেমিক পরামর্শদাতা কেনেথ বেলি বলেছেন, আমাদের ফলাফলগুলি খুব শীঘ্রই ক্লিনিক্যাল টেস্টিং আনা হবে।
জিনগুলো- আইএফএনএআর টু, টিওয়াইকে টু, ওএএস ওয়ান, ডিপিপি নাইন এবং সিসিআর টু -। বেলি বলেছেন, অনেক সময় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কিছু রোগী মারাত্মক অসুস্থ হয়, কিছু রোগী কম অসুস্থ হয়। এই পাঁচটি জিনের মধ্যে এই বৈশিষ্ট্য পাওয়া গেছে।
এ রোগের সংক্রমণের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে শ্বাসযন্ত্রের রোগের লক্ষণের ন্যায় শ্বাসপ্রশ্বাসের সমস্যা, জ্বর, কাশি এবং সহজে হাঁপিয়ে যাওয়া।
রোগের সংক্রমণের মাত্রা বেশি হলে নিউমোনিয়া, সিভিয়ার একিউট রেসিপিটরি সিন্ড্রোম, কিডনি সমস্যা হতে পারে।







