চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে প্রণোদনা বিলে সই করলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অবশেষে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার প্রণোদনা বিলে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে বিলটি এখন আইনে পরিণত হবে।

বিবিসি জানিয়েছে, কয়েক মাসের দীর্ঘ আলোচনার পর গত সোমবার মার্কিন কংগ্রেস বিলটি পাস করে। করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিতে প্রায় ৯০০ বিলিয়ন মার্কিন ডলার ত্রাণ প্যাকেজের বিল অনুমোদন করে কংগ্রেস। এই বিলটি মোট ২ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় প্যাকেজের অংশ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের সাধারণ ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার।

কংগ্রেস বিলটি পাস করার পর এতে সই করতে গড়িমসি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বিলটির সংশোধন চান বলে জানান। এমনকি প্যাকেজ থেকে ‘অপ্রয়োজনীয় ও অপব্যয়ের খাত’ বাদ না দিলে তাতে স্বাক্ষর না করার হুমকিও দেন তিনি।

এ ছাড়া বিলে প্রত্যেক আমেরিকানকে ৬০০ ডলার করে এককালীন দেওয়ার কথা বলা হয়েছে। ট্রাম্প এটি বাড়িয়ে দুই হাজার ডলার করার প্রস্তাব দেন।

ত্রাণ প্যাকেজ থেকে ২৮৪ বিলিয়ন ডলার যাবে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পরিশোধে। ব্যক্তি উদ্যোগের মুভি থিয়েটার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৫ বিলিয়ন ডলার।

এ ছাড়া এই বিলে করোনার টিকা কিনতে এবং করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ২০ বিলিয়ন ডলার করে বরাদ্দ রাখা হয়েছে। আর টিকার বণ্টনের জন্য রয়েছে আট বিলিয়ন ডলার।

Reneta

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পাবে ৮২ বিলিয়ন ডলার। আর, শিশুদের যত্নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর জন্য রাখা হয়েছে ১০ বিলিয়ন ডলার। এ ছাড়া শিশুর পুষ্টি খাদ্যে ব্যয় ধরা হয়েছে ১৩ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রজুড়ে নিশ্ছিদ্র ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা চালু রাখতে সাত বিলিয়ন ডলার ব্যয় হবে। আর পরিবহণ ও যোগাযোগ খাতের জন্য রয়েছে ৪৫ বিলিয়ন ডলার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্থিক সহায়তাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

এপ্রিল ২৭, ২০২৬

কৌশলগত কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে নেই মুরাদ

এপ্রিল ২৭, ২০২৬

বাফুফের অধীনে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ ন্যাশনাল ট্রায়াল

এপ্রিল ২৭, ২০২৬

‘ফিউচার স্টারস’ নামে ফিরল বল বয় সংস্কৃতি

এপ্রিল ২৭, ২০২৬

বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT