চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাপরবর্তী স্বাভাবিক জীবনে বাধা ডেল্টা ভ্যারিয়েন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ১১, জুলাই ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বের বেশ কিছু দেশ করোনাভাইরাসে নতুন করে বিধ্বস্ত। এরই মধ্যে সেসব দেশে আবার করোনার বিধিনিষেধ প্রয়োগ করা হয়েছে। তবে ভেনিসে জি২০ এর অর্থমন্ত্রীদের এক মিটিংয়ে সতর্ক করে বলা হয়েছে, নতুন নতুন ভ্যারিয়েন্টের কারণে ভ্যাকসিন প্রয়োগ সত্ত্বেও অর্থনৈতিক পুনরুদ্ধার হুমকিতে রয়েছে।

ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট অন্যান্য দেশে ছড়িয়ে পড়ায় সেসব দেশ চাইছে যত দ্রুত সম্ভব নিজের দেশের জনগণকে ভ্যাকসিন দিয়ে দিতে, যেন নতুন করে সংক্রমণ  না ছড়ায় এবং অর্থনীতি ও দৈনন্দিন জীবন শুরু করা যায়।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা এই ব্লকের জনগণের ৭০ শতাংশকে দেওয়ার জন্য ভ্যাকসিন পাঠিয়েছে। আগামীকালের মধ্যে ইউরোপের সব এলাকায় ৫০০ মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন বিতরণ করা হবে বলে জানিয়েছেন ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন।

কিন্তু ইউরোপীয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল জানিয়েছে, তবে ইইউ ও ইউরোপীয়ান ইকনোমিক এরিয়াতে ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের পুরোপুরি ভ্যাকসিন পাওয়ার হার ৪৪.১ শতাংশ।

সাউথ কোরিয়াতে ভ্যাকসিন স্বল্পতায় মাত্র ১১ শতাংশকে পুরোপুরি ভ্যাকসিন দেওয়া গেছে। পাকিস্তানেও মাত্র ৮ শতাংশকে পুরোপুরি ভ্যাকসিন দেওয়া গেছে।

ভ্যাকসিন দিয়ে করোনার সংক্রমণের ক্ষতি কিছুটা কমানো যাচ্ছে। কিন্তু নতুন নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এসব কতটা কাজ করবে তা নিয়ে ভাবনা থেকেই যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসডেল্টা ভ্যারিয়েন্টপ্যারিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

রামুতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

জুলাই ১৩, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

আমরাই আমাদের শক্তি

জুলাই ১৩, ২০২৬

ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

জুলাই ১৩, ২০২৬

বরিশালের পথে প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT